ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রশীদুজ্জামানের বঙ্গবন্ধু’র সমাধিতে শ্রদ্ধা নিবেদন

শাহাজামান বাদশা,পাইকগাছা খুলনা।

দলীয় মনোনয়ন পাওয়ার দুইদিন পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন খুলনা -৬ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ রশীদুজ্জামান। তিনি মঙ্গলবার দুপুরে ঢাকা থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যান, এসময় তিনি নির্বাচনী এলাকা পাইকগাছা কয়রার দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করার মাধ্যমে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রশীদুজ্জামান দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় তিনি দেশের উন্নয়ন ও অগ্রগতিকে এগিয়ে নিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহবান জানান। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য মোঃ সাইফুল্লাহ আল মামুন, কয়রা উপজেলা আওয়ামীলীগের সভাপতি জি,এম মহসিন রেজা,সাধারন সম্পাদক নিশিত রঞ্জন সানা,পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, সহ-সভাপতি সমীরন সাধু, যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা কওসার আলী জোয়াদ্দার, কাজল কান্তি বিশ্বাস, শেখ জিয়াদুল ইসলাম জিয়া ও শাওনেয়াজ শিকারী ,সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মনছুর আলী গাজী ও আব্দুল মজিদ গোলদার, আওয়ামী লীগ নেতা সরদার বজলুর রহমান, শেখ ইকবাল হোসেন খোকন, গাজী মিজানুর রহমান, বিভুতী ভূষন সানা, শেখ গোলাম রব্বানী, স্নেহেন্দু বিকাশ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতিম চক্রবর্তী, ছাত্রলীগ নেতা মুক্ত অধিকারী, রিপন রায়, সহ কয়রা ও পাইকগাছা উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রশীদুজ্জামানের বঙ্গবন্ধু’র সমাধিতে শ্রদ্ধা নিবেদন

০৯:১০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩