
নুরুজ্জামান লিটন, নওগাঁ
নওগাঁয় দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ, মাদক পরিহার ও অসৎ সঙ্গ ত্যাগ করার শর্তে মাদক মামলার এক কিশোর (১৬) আসামির জামিন দিয়েছেন আদালত।
২৭ নভেম্বর,সোমবার দুপুরে এ আদেশ দেন নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মেহেদী হাসান তালুকদার।
আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ডিসেম্বরে জেলার ধামইরহাট উপজেলার খয়েরবাড়ি গ্রামের এক কিশোরকে ২২ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। এরপর ধামইরহাট থানার সাব-ইন্সপেক্টর মানিক মিঞা বাদী হয়ে থানায় একটি মামলা করেন। পরবর্তী সময়ে কিশোরকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা খাজা মইন উদ্দিন।
তিনি বলেন, দেশ ও জাতি গঠনে আজকের শিশুরাই আগামীর ভবিষ্যৎ। তাদের চিন্তা-চেতনায় যাতে অপরাধের মানসিকতা প্রবেশ করতে না পারে সেজন্যই শিশুবান্ধব পরিবেশে আদালতের এমন নিদের্শনা রয়েছে।
মামলার শুনানিকালে বিচারক মেহেদী হাসান তালুকদার অভিযুক্ত প্রতিটি শিশু-কিশোরকে ভবিষ্যতে নতুন করে অপরাধে না জড়াতে এবং যার যার ধর্মীয় রীতিনীতি মেনে চলতে উদ্বুদ্ধ করছেন। আজও এমনটাই হয়েছে। পাঁচ ওয়াক্ত নামাজ, মাদক পরিহার ও অসৎ সঙ্গ ত্যাগ করার শর্তে বোনের জিম্মায় আসামির জামিন দেওয়া হয়।
প্রতিনিধির নাম 



















