
খান আরিফুজ্জামান(নয়ন)ডুমুরিয়া প্রতিনিধি,খুলনা/
ডুমুরিয়া ভিলেজ ডক্টরস এসোসিয়েশনের আয়োজনে ডুমুরিয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের হলরুমে (১৬ নভেম্বর ২০২৩ ইং) বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলার ১৪ টি ইউনিয়নের নতুন আংশিক কমিটি ঘোষণা ও পল্লী চিকিৎসকদের সমন্বয়ে প্রাথমিক চিকিৎসা ও দক্ষতা উন্নয়নমুলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
ভিলেজ ডাক্তার এসোসিয়েশনের ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি ডাঃ মোল্যা জাহিদুল ইসলাম”র সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ডাঃ রিয়াজুল ইসলামের সঞ্চালনায় প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন,ডাঃ এস.এম. মেহেদী মাহমুদ( এমবিবিএস,পিজিটি মেডিসিন)।
প্রশিক্ষণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন,ভিলেজ ডাক্তার এসোসিয়েশন ডুমুরিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ জাহান আলী মোল্যা,সহ- সভাপতি ডাঃ বি এম আব্দুল হালিম,কোষাধ্যক্ষ ডাঃ সরোজ কুমার ঢালী,মহিলা বিষয়ক সম্পাদিকা ডাঃ সাবিনা ইয়াসমিন।
সভাশেষে এসোসিয়েশনের বিভিন্ন ইউনিয়নের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়,ধামালিয়া ইউনিয়নে সভাপতি ডাঃ মোঃ ইসহাক আলী বিশ্বাস,সাধারণ সম্পাদক ডাঃ সমরেশ কুমার মল্লিক,রঘুনাথপুর ইউনিয়নে সভাপতি ডাঃ মোঃ আশরাফ গোলদার,সাধারণ সম্পাদক ডাঃ মোঃ ইয়াসিন, রুদাঘরা ইউনিয়নে সভাপতি ডাঃ হুজ্জাতুল্লাহ,খর্ণিয়া ইউনিয়নে সভাপতি ডাঃ নারায়ণ রাহা,আটলিয়া ইউনিয়নে সভাপতি ডাঃ সাধন কুমার দাস,সাধারণ সম্পাদক ডাঃ মোঃ মফিজুল ইসলাম,মাগুরাঘোনা ইউনিয়নে সভাপতি ডাঃ অসিম আকরাম,শোভনা ইউনিয়নে সভাপতি ডাঃ তরুণ কুমার শীল,সাধারণ সম্পাদক ডাঃ মোঃ উসমান সরদার,শরাফপুর ইউনিয়নে সভাপতি ডাঃ মোঃ তৈয়েবুর রহমান শেখ,সাধারণ সম্পাদক ডাঃ আঃ রব শেখ,সাহস ইউনিয়নে সভাপতি ডাঃ মোঃ তৈয়েবুর রহমান শেখ,সাধারণ সম্পাদক ডাঃ মোঃ জাহিদুল ইসলাম শেখ,ডুমুরিয়া সদর ইউনিয়নে সভাপতি ডাঃ মোঃ মনজুর আহমেদ রয়েল,সাধারণ সম্পাদক ডাঃ বাপিন কুমার কুন্ডু,গুটুদিয়া ইউনিয়নে সভাপতি ডাঃ মোঃ মহিউদ্দীন,মাগুরখালী ইউনিয়নে সভাপতি ডাঃ সুশীল বিশ্বাস,সাধারণ সম্পাদক ডাঃ অনুম রায় প্রমুখ।
প্রতিনিধির নাম 



















