ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

জগন্নাথ ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব কর্তৃক আয়োজিত Uplift Your Career 3.0 এর স্পন্সর হিসেবে যুক্ত আছে আকিজ বোর্ড

নাফিসা আনোয়ার মুনিয়া, জবি প্রতিনিধি ।

জগন্নাথ ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব কর্তৃক আয়োজিত হতে যাচ্ছে সিগনেচার ইভেন্ট Uplift Your Career 3.0।আগামী শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিতব্য ইভেন্টের সোভেনিয়ার স্পন্সর হিসেবে যুক্ত থাকছে আকিজ বোর্ড।
বাংলাদেশের অন্যতম বৃহত্তম শিল্প গোষ্ঠী আকিজ-বশির গ্রুপের অধীনস্থ আকিজ বোর্ড হল বাংলাদেশের অন্যতম প্রধান কাঠের বিকল্প উৎপাদনকারী প্রতিষ্ঠান। ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই আকিজ বোর্ড উচ্চমানের পণ্য এবং সেবার মাধ্যমে বাংলাদেশের কাঠের বাজারে একটি শক্তিশালী অবস্থান অর্জন করেছে।সংস্থাটি আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে উদ্ভাবন আর মানসম্মত পণ্যের জন্য প্রশংসিত।আকিজ বোর্ড শুধুমাত্র উচ্চ মানের পণ্য উৎপাদনই নয়, বাংলাদেশের সামাজিক উন্নয়নেও সক্রিয়ভাবে অবদান রাখে। সংস্থাটি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে এবং শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ রক্ষার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানকে সহায়তা প্রদান করে।সংস্থাটি তরুণদের উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়নে এবং তাদের ক্যারিয়ার গঠনে সহায়তা করতে প্রতি বছরই নানা ধরণের উদ্যোগ নিয়ে এসেছে,যার ধারাবাহিকতা Uplift Your Career 3.0 স্পন্সরের মাধ্যমে বজায় থাকবে।
পাঁচটি সেশন নিয়ে আয়োজিত Uplift Your Career 3.0 ইভেন্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনের জন্য প্রয়োজনীয় দক্ষতা এবং জ্ঞান অর্জনে সহায়তা করবে।ইভেন্টের বিভিন্ন সেশনে বিশেষজ্ঞরা বক্তব্য উপস্থাপন করবেন। এছাড়াও, শিক্ষার্থীরা ক্যারিয়ার পরিকল্পনা, জব সাক্ষাৎ এবং নেটওয়ার্কিং নিয়ে বিভিন্ন কর্মশালার মাধ্যমে অংশগ্রহণ করতে পারবেন।

আকিজ বোর্ড এই ইভেন্টের স্পন্সর হওয়ার মাধ্যমে শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনের জন্য প্রয়োজনীয় দক্ষতা এবং জ্ঞান অর্জনে সহায়তা করতে বরাবরই প্রতিশ্রুতিবদ্ধ।
১৮ নভেম্বর, শনিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর কেন্দ্রীয় অডিটোরিয়ামে এই ইভেন্টটি অনুষ্ঠিত হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

জগন্নাথ ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব কর্তৃক আয়োজিত Uplift Your Career 3.0 এর স্পন্সর হিসেবে যুক্ত আছে আকিজ বোর্ড

১০:২২:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩