
অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা প্রতিনিধি ::
বেশ কিছুদিন বন্ধ থাকার পর আবারো মাটিরাঙ্গায় চুরির ঘটনা ঘটেছে । মাটিরাঙ্গা পৌরসভার ৭নং ওয়ার্ডের বাসিন্দা সমীর বনিক এর বাড়ীতে এই চুরির ঘটনা ঘটেছে বলে সত্যতা নিশ্চিত করেছেন চুরি হওয়া বাড়ীর মুল মালিক মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ এর নৈশ প্রহরী সমীর বনিক ।
ঘটনার বিবরনে সমীর বনিক জানান, গত ১০ নভেম্বর শুক্রবার রাত অনুমান ১০:০০ ঘটিকার দিকে বাড়ীর প্রধান দরজা তালাবদ্ধ করে জনৈক প্রতিবেশীর ছেলের বিয়ে অনুষ্ঠানে যোগদান করতে মাটিরাঙ্গার চৌধুরী কমিউনিটি সেন্টারে যান স্বপরিবারে । সেখানে তিনি রাত ১১ টা পর্যন্ত অবস্থান করে বাসায় ফিরে আসেন । এরই মধ্যে মাত্র ৪০ থেকে ৫০ মিনিটের ব্যবধানে তার বাড়ীতে এই চুরির ঘটনা ঘটে ।
বিয়ে অনুষ্ঠানে আগত মেহমানদের সাথে নৈশভোজে অংশ গ্রহনের পর পৈথমে বাড়ী ফিরে আসেন সমির বনিক । এসে বাড়ীর সদর দরজায় তালাবদ্ধ থাকলেও দেখতে পান চোর চক্র কৌশলে ছাদের উপরের দরজা খুলে বাড়ীর ভেতরে প্রবেশ করে চারভরি এক আনা ওজনের স্বর্ণালংকার, একটি এইচপি কোম্পানির ল্যাপটপ, সিসিটিভি ক্যামেরা সেটআপ বক্স, নগদ ৫২ হাজার টাকা ও একটি ব্যবহারি মোবাইল ফোন নিয়ে পিছনের দরজা খুলে পালিয়ে যায় । বাড়ীতে এসে আলমারি সহ ব্যবহারি জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার করে ডাকাডাকি করেন প্রতিবেশীদের । এ সময় নিকটবর্তী প্রতিবেশীরা ছুটে আসেন তার বাড়ীতে । পরে মোবাইল ফোনে পরিবারের অপরাপর সদস্যদের খবর দিলে তারাও বিয়ের অনুস্ঠান থেকে বাড়ীতে ছুটে আসেন ।
এরপর পারিবারিক সিদ্ধান্তক্রমে তারা মাটিরাঙ্গা থানায় চুরি হওয়া মালামালের বিবরন দিয়ে একটি জিডি ও একটি অভিযোগপত্র দায়ের করেন । মাটিরাঙ্গা থানার জিডি নম্বর- ৪৫৯/২০২৩ ।
এ বিষয়ে অভিযোগ ও ঘটনার বিষয়ে সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া বলেছেন, আমরা চোর চক্রের সদস্যদের সনাক্ত করার চেষ্টা অব্যাহত রয়েছে । শীঘ্রই চুরির ঘটনার নাথে জড়িতদের পুলিশ আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হবে ।
প্রতিনিধির নাম 



















