ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

নওগাঁয় ইউপিতে ঢুকে প্রকাশ্য দিবালোকে ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম!

নুরুজ্জামান লিটন, নওগাঁ

নওগাঁ জেলার রাণীনগরের পারইল ইউনিয়ন পরিষদের ভেতরে প্রকাশ্যে ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা জাহিদুর রহমান জাহিদকে অস্ত্র ছুরি ও হাঁসুয়া দিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা।তাকে রক্তাক্ত জখম অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১২ নভেম্বর,রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পারইল ইউনিয়ন পরিষদে ঘটনাটি ঘটে।হামলার শিকার ইউপি চেয়ারম্যান জাহিদ পারইল গ্রামের বাসিন্দা।
কী কারণে চেয়ারম্যান জাহিদের উপর হামলার ঘটনা ঘটলো তা সঠিক বলতে পারেনি কেউ।

পারইল ইউপি সচিব তরিকুল ইসলাম জানান, পরিষদে চেয়ারম্যানের কক্ষে সেবাপ্রত্যাশীদের সেবা দিচ্ছিলেন ইউপি চেয়ারম্যান জাহিদ। এ সময় মাস্ক পরে ৬-৭ জন ব্যক্তি ইউনিয়ন পরিষদে ঢুকেন। তাদের মধ্যে ২ জন ব্যক্তি চেয়ারম্যানের কক্ষে প্রবেশ করে চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে বলতে তারা চেয়ারম্যানের ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা ইউপি চেয়ারম্যান জাহিদকে পাইপ দিয়ে মারধর করাসহ দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হাতসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুত্বর আহত করে পালিয়ে যান। হামলাকারী দুর্বৃত্তরা মাস্ক পরে থাকায় তাদের চেনা যায়নি।
ইউপি সচিব আরও বলেন, চেয়ারম্যান জাহিদকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে আদমদিঘী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া জিয়া মেডিকেলে নেওয়া হয়েছে।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ওবায়েদ বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয় খতিয়ে দেখা হচ্ছে। চেয়ারম্যান জাহিদের ওপর হামলাকারী কাউকে ছাড় দেওয়া হবে না। দ্রুত হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

নওগাঁয় ইউপিতে ঢুকে প্রকাশ্য দিবালোকে ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম!

০৬:২৩:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩