ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

বাগেরহাটের কচুয়ায় ইটের আঘাতে প্রাণ গেল যুবকের

কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

ইটের আধলার আঘাতে প্রাণ হারিয়েছে এক যুবক (২২)। মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে বাগেরহাটের কচুয়া উপজেলার কলমিবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত এমরান শেখ উপজেলার বাধাল ইউনিয়নের কলমিবুনিয়া গ্রামের জলিল শেখের ছেলে।

জানাগেছে, ঘটনার দিন দুপুরে ভিকটিম এমরান শেখ ও তারই আপন চাচাতো ভাই রাব্বি শেখ পারিবারিক বিষয় নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছিল। মতানৈক্য সৃষ্টি হওয়ার একপর্যায়ে রাব্বি শেখ উত্তেজিত হয়ে একটি আদলা ইট দিয়ে এমরানের মাথায় সজোরে আঘাত করে। সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে এমরান। পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা করায়।

কিন্ত দীর্ঘক্ষণ পরেও জ্ঞান না ফেরায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত পৌনে নয়টার দিকে এমরানের মৃত্যু হয়। রাব্বি শেখ তারই আপন চাচা মহসিন শেখের ছেলে।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান ও ডিএসবি ডিআইও-১ বাবুল আকতার জানান, আপন দুই চাচাতো ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে রাব্বি শেখ ক্ষিপ্ত হয়ে ইটের ‘আধলা দিয়ে ইমরান শেখের মাথায় আঘাত করলে মঙ্গলবার রাত পৌনে নয়টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। ভিকটিমের মৃতদেহ বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা আছে। আসামিকে গ্রেফতারে অভিযান চলছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

বাগেরহাটের কচুয়ায় ইটের আঘাতে প্রাণ গেল যুবকের

০৬:১০:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩