ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

মাটিরাঙ্গার নতুন ও পুরাতন পুজা মন্ডপ পরিদর্শন করেছেন কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা প্রতিনিধি :

পার্বত্য খাগড়াছড়ি জেলাধীন মাটিরাঙ্গা উপজেলার কেন্দ্রীয় শ্রী শ্রী রক্ষাকালী মন্দির সহ বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন করেছেন ভারত প্রত্যাগত পার্বত্য চট্টগ্রাম শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান ও খাগড়াছড়ি সংসদীয় আসনের এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা ।

শনিবার রাত ৮ টার দিকে মাটিরাঙ্গা কেন্দ্রীয় শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরের দুর্গাপুজা মন্ডপ পরিদর্শনে এলে মন্দির প্রাঙ্গনে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান দুর্গাপুজা উদযাপন পরিষদ ২০২৩ এর সভাপতি ব্রজলাল দে ।

এরপর প্রথম বারের মতো ব্যাঙমারা ত্রিপুরা সম্প্রদায়ের নিজস্ব উদ্যোগে আয়োজিত দুর্গাপুজা মন্ডপ পরিদর্শনে যান তিনি । সেখানেও দেবীকে প্রনাম শেষে তিনি পুরোহিতের হাত থেকে প্রসাদ গ্রহন শেষে পুজার নানা আয়োজন সম্পর্কে খোঁজ-খবর নেন ।
এ সময় পুজা উদযাপন কমিটি নেতৃবৃন্দের হাতে শুভেচ্ছা উপহার হিসেবে নগদ অর্থ তুলে দেন ।

এ সময় খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিরন জয় ত্রিপুরা, জেলা, উপজেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজকর্মী, জনপ্রতিনিধিসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

সার্বজনীন দুর্গোৎসব-২০২৩ উদযাপনে মহাষষ্ঠীর পর সপ্তমী পুজোর দিনে ভুলোকে দেবীর আগমনকে শ্রদ্ধা নিবেদন করেছেন দেবী দুর্গা দুর্গতিনাশিনীর আরাধনাকারী পুন্যার্থীরা । সনাতনী সম্প্রদায়ের ভক্তবৃন্দরা মনে করেন, দেবীর আগমনে পৃথিবীর সকল পাপ মুছে যাবে, দরিত্রী হবে উঠবে চির সুন্দর, নিষ্কন্টক ও কপটতাহীন ।

এ আগে প্রধান অতিথি কুজেন্দ্র লাল ত্রিপুরা দুর্গাদেবীকে প্রনাম শেষে পুরোহিতের কাছ থেকে প্রসাদ গ্রহন করেন ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান, সাধারন সম্পাদক সুবাস চাকমা ও দুর্গাপূজা উদযাপন পরিষদের সর্বস্তরের নেতাবৃন্দ ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

মাটিরাঙ্গার নতুন ও পুরাতন পুজা মন্ডপ পরিদর্শন করেছেন কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

০৯:২৪:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩