
শাহাজামান বাদশা,পাইকগাছা খুলনা।
খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে সামিন নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে ডুমুরিয়া উপজেলার নরনিয়া গ্ৰামের ইসলামের পুত্র সামিন ইসলাম (৬)। এসময় উপস্থিতজনরা ইজিবাইকটি কে আটকে রেখে চালক প্রতাকাটী গ্ৰামের কুদ্দুসকে ছেড়ে দেয়। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল ১১ টার দিকে উপজেলার কপিলমুনি ইউপি ভৈরবঘাটায়। নিহতের নানা সোহরাব গাজী জানান,মামার বিয়েতে সামিন আমাদের বাড়িতে বেড়াতে আসে। সকালে বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় ইজিবাইকের ধাক্কায় পড়ে গেলে শিশু সামিনের মাথার উপর দিয়ে চাকা গেলে থেঁতলে যায়। এসময় রক্তাক্ত অবস্থায় সামিনকে উদ্ধার করে কপিলমুনি হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, শিশু সামিন হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। ঘটনাটি শুনে কপিলমুনি ইউপি চেয়ারম্যান কাওছার আলী জোয়ারদার, ইউপি মেম্বার মিন্টু হাসপাতালে এসে সার্বিক খোঁজখবর ও পরিবারের সদস্যদের শান্তনাসহ গভীর শোক প্রকাশ করেন।
প্রতিনিধির নাম 



















