
অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা প্রতিনিধি ঃ
পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় বিগত ১০ দিন যাবৎ বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে গিয়ে ভ্রাম্যমান ভুমি সেবা প্রদান করে যাচ্ছেন মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ মেজবাহ উদ্দিন ।
পার্বত্য এই জনপদে সাধারন মানুষের কাংখিত ভুমি সেবা প্রাপ্তি নিম্চিত করনের এমন অভিনব মহতি উদ্যোগের প্রতি অাকুন্ঠ সমর্থন ও কৃতজ্ঞতা জানিয়েছেন মাটিরাঙ্গা পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের উপকার ভোগী সাধারন মানুষ । এতে অতিরিক্ত অর্থব্যয় ও যাতায়াতে দীর্ঘকালের ভোগান্তি বন্ধ হয়েছে মন্তব্য করে তারা আগামীতেও এই ভ্রাম্যমান ভূমি সেবা কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানিয়ে সংস্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ।
নাম প্রকাশ না করার শর্তে উপকার ভোগীরা বলেছেন, ভ্রাম্যমান ভুমি সেবার মতো এমন ব্যতিক্রম জনকল্যানমুখী উদ্যোগ ইতিপুর্বে আমরা কোনদিন দেখিনি । নতুন পদ্ধতির এমন ইতিহাস সৃষ্টিকারী ভুমি সেবা কার্যক্রমের সুবিধা গ্রহন করতে পেরে তারা খুবই আনন্দিত । এ ছাড়াও বর্তমানে মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ভুমি অফিসে দালাল মুক্ত পরিবেশ বিরাজ করায় তারা স্বস্তি প্রকাশ করেছেন । আবেদনপত্র জমা দেয়ার পর শুধুমাত্র সরকার নির্ধারিত ফিঃ প্রদানের মাধ্যমে দিনে দিনে জমাবন্দী নকল হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পৌর ৪নং ওয়ার্ডের জনৈক বাসিন্দা ।
মাটিরাঙ্গা সহকারী কমিশনার ভুমি কার্যালয়ের ভ্রাম্যমান ভুমি সেবা প্রদান কার্যক্রমের ভুয়সী প্রশংসা করেছেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মোঃ শামসুল হক । তিনি সাধারন মানুষের চাহিদা পুরণে বিচক্ষণতাপুর্ন সৃজনশীল ভাবনাশক্তি প্রয়োগের জন্য সরকারের এই কর্মকর্তাকে অভিনন্দন জানান । এ সময় তিনি ভ্রাম্যমান ভুমি সেবা গ্রহনে সার্বিক সহায়তা করতে পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের জনপ্রতিনিধিসহ সকলকে এগিয়ে আসার আহবান জানান ।
এ ছাড়াও মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ভুমি সেবা প্রার্থী সাধারন মানুষের নানারকম হয়রানী বন্ধ, দালালদের খপ্পর থেকে ভুমি সেবা প্রার্থীদের রক্ষা, সরকার নির্ধারিত ফি: আদান-প্রদান করে কাঙখিত সেবা জনগনের প্রাপ্তি নিশ্চিত করন, নামজারি মামলার আবেদন ও শুনানি সম্পাদন, নাগরিকদের বাড়তি খরচ কমানো, ৫ থেকে ৭ দিনে জমাবন্দী খতিয়ান প্রাপ্তি সহ ভুমি অফিসের কার্যক্রম সাধারন মানুষের হাতের নাগালে পৌছে দিতে কাজ করছে মাটিরাঙ্গা উপজেলা সহকারী ভুমি কার্যালয় মন্তব্য করে গনমাধ্যম কর্মীসহ সচেতন মহলের নিকট সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন ।
প্রতিনিধির নাম 



















