ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

ভাঙ্গায় প্রশাসনের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ;বিনষ্ট

মো. সাখাওয়াত হোসেন,ফরিদপুর জেলা প্রতিনিধি::

ফরিদপুরের ভাঙ্গায় প্রশাসনের যৌথ অভিযানে নিষিদ্ধ জাল আটকের অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে চায়না দুয়ারি জাল ও কারেন্ট জাল জব্দ করা হয় এবং পরে তা আগুন লাগিয়ে লোকসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার নওয়াপাড়া বিল, নূরপুর বিল, হাসামদিয়া বিল, তুজারপুর বিল সহ বেশ কয়েকটি বিলে নিষিদ্ধ অবৈধ জাল আটকের এক যৌথ অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য অফিস ও ভাঙ্গা থানা পুলিশ।

এতে ২০০০ মিটার চায়না দুয়ারি জাল ও ৫০০ মিটার কারেন্ট জাল জব্দ এবং পরে তা খোলা জায়গায় লোকসম্মুখে আগুন লাগিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
জালগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় সারে ৩ লক্ষ টাকা।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্ত্তী, ভাঙ্গা থানা পুলিশগণ, মৎস্য অফিসের স্টাফগণ সহ অন্যান্য অনেকেই উপস্থিত ছিলেন।

দেশীয় প্রজাতির মাছ রক্ষা ও জীব বৈচিত্রের ভারসাম্য রক্ষার্থে নিষিদ্ধ চায়না দুয়ারী, কারেন্ট জাল আটকের যৌথ এ অভিযানের নেতৃত্ব দেন ভাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্ত্তী। সাথে ছিলেন ভাঙ্গা থানা পুলিশ, মৎস্য অফিসের ফিন্ড অ্যাসিস্ট্যান্ট মো. বাদল খান, ইশতিয়াক আহমেদ অন্তর, সহ স্থানীয় সচেতন জনগণ প্রমুখ।

অভিযান পরিচালনা বিষয়ে ভাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্ত্তী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা থানা পুলিশ ফোর্স, উপজেলা মৎস্য অফিস স্টাফ সহ উপজেলার একাধিক এলাকায় যৌথ অভিযান চালানো হয়।
সকাল ৭টা থেকে দুপুর সারে ১২টা পর্যন্ত ভাঙ্গা উপজেলা মৎস্য অফিস কর্তৃক ও ভাঙ্গা থানা পুলিশ এর যৌথ অভিযানে ২০০০ মিটার চায়না দুয়ারি জাল ও ৫০০ মিটার কারেন্ট জাল জব্দ করি। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত এর মাধ্যমে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এর আগে ভোর ৫ টায় ভাঙ্গা উপজেলার মৎস্য আড়ৎ, মালিগ্রাম বাজার, কাউলিবেড়া বাজার, মুন্সিবাড়ি কুমপাড় বাজার ও নওয়াপাড়া বাজার পরিদর্শন করা হয়। দেশীয় প্রজাতির মাছ এবং জীববৈচিত্র্য রক্ষায় সর্বোপরি জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

মৎস্য কর্মকর্তা আরো বলেন,অবৈধ জাল তথা চায়না দুয়ারী জালের বিরুদ্ধে (মৎস্য অধিদপ্তর) ভাঙ্গা উপজেলা মৎস্য অফিস জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। আর এটা বাস্তবায়নে সকলের কাছে সহযোগিতা চান তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

ভাঙ্গায় প্রশাসনের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ;বিনষ্ট

০৫:৫০:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩