
কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
জামায়াত বিএনপি ক্ষমতায় এলে দেশে অরাজকতার সৃষ্টি হবে। দেশের মানুষ জামায়াত-বিএনপিকে বয়কট করেছে। তারা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চায়। আবারো আওয়ামীলীগের বিজয় সুনিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে- কথাগুলো বলেছেন বাগেরহাট – ২ (সদর কচুয়া) আসনের এমপি শেখ সারহান নাসের তন্ময়। শনিবার (২৩শে সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার মেগনীতলা মাঠে বাগেরহাটে উপজেলা তাঁতীলীগের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে একথা বলেন।
কর্মী সমাবেশে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট ভুইয়া হেমায়েত উদ্দিন। সদর উপজেলা তাঁতীলীগের সভাপতি শেখ জাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা তাঁতীলীগের সভাপতি আলহাজ্ব তালুকদার আব্দুল বাকি। সভা সঞ্চালনার দায়িত্বে ছিলেন উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক লিটু দাস।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নকীব নজিবুল হক নজু, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন এমপির একান্ত সহকারী শেখ ফিরোজুল ইসলাম, জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ইফতেখারুল ইসলাম রানা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক এমএ মতিন, বাগেরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম, যাত্রাপুর ইউপি চেয়ারম্যান বেগ এমদাদুল হক বাচ্চু, কাড়াপাড়া ইউপি চেয়ারম্যান মহিতুর রহমান পল্টন, গোটাপাড়া ইউপি চেয়ারম্যান শেখ শমসের আলী, ডেমা ইউপি চেয়ারম্যান মনি মল্লিক, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক তালুকদার রিনা সুলতানা, বাগেরহাট পৌর তাঁতীলীগের সভাপতি খান জাহাঙ্গীর হোসেন মিঠু, সাধারন সম্পাদক আরাফাত মীরসহ আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রতিনিধির নাম 



















