ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক-৬ দুর্বৃত্তকে কারাগারে প্রেরণ

কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সুন্দরবনের মরা পশুর খালে বিষ দিয়ে মাছ শিকারের অভিযোগে আটক ছয় জনকে আটক করে বনরক্ষীরা। সোমবার (১৮ সেপ্টেম্বর) গভীর রাতে সুন্দরবনের মরাপশুর খাল থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুই বোতল বিষ (কীটনাশক), বিষযুক্ত ৪০ কেজি বিভিন্ন মাছ, দুটি নৌকা ও দুই সেট অবৈধ টোন জাল উদ্ধার করে বনরক্ষীরা। পূর্ব সুন্দরবনের মরাপশুর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান বাদী হয়ে মঙ্গলবার খুলনার দাকোপ থানায় বন আইনে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

আটককৃতরা হলো মোঃ ফরিদ হাওলাদার (৪৫), সজিব বয়াতি (২০), চঞ্চল হাওলাদার (২৫), মোঃ লিটন হাওলাদার (২৬), মোঃ বশিরুল খাঁন (২৮) ও আউয়াল খাঁন (২৭)। তাদের সবার বাড়ি বাগেরহাটের মোংলা উপজেলার চিলা ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

বিষয়টি নিশ্চিত করে পূর্ব সুন্দরবনের সহকারী বনসংরক্ষক (এসিএফ) রানা দেব বলেন, প্রতিনিয়ত আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সুন্দরবনের বিভিন্ন খালে বিষ দিয়ে মাছ শিকার করে আসছে জেলে নামধারী কিছু অসাধু ব্যক্তি। তাদের কোন ভাবেই থামানো যাচ্ছে না। এভাবেই সোমবার বিষ দিয়ে মরাপশুরের খালে মাছ শিকার করছিল একদল দুর্বৃত্ত। খবর পেয়ে টহলরত বনরক্ষীরা সেখানে গিয়ে ছয় দুর্বৃত্তকে আটক করে। মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক-৬ দুর্বৃত্তকে কারাগারে প্রেরণ

০৭:৩৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩