ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

পাইকগাছার কপিলমুনিতে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার-১

শাহাজামান বাদশা ,পাইকগাছা,খুলনা।

পাইকগাছার কপিলমুনিতে ১২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ফারুক সরদার (৪০) নামের এক ইজিবাইক চালককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে কপিলমুনির কালীবাড়ী ঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে মামুদকাটি এলাকার মাজেদ সরদারের ছেলে। সর্বশেষ এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

পুলিশ সূত্রে জানাযায়, বৃহস্পতিবার দুপুরে ইজিবাইক চালক ফারুক সরদার কপিলমুনির পাশ্ববর্তী তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কানাইদিয়া এলাকা থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট কিনে কপিলমুনি-কানাইদিয়া খেয়াঘাট পার হয়ে ইজাবাইক চালিয়ে কপিলমুনির উদ্দেশ্যে রওনা হয় । এ সময় গোপন সংবাদের ভিত্তিতে কপিলমুনি ফাঁড়ি পুলিশের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পূর্ব থেকে অবস্থান নেওয়া পুলিশের একটি টিম তার  গতিরোধ করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে যাত্রীবেশে থাকা তিনজনের মধ্যে একজন পালিয়ে যেতে সক্ষম হয় । এরপর ইজিবাইক চালকসহ বাকী দু’জনকে তল্লাশির একপর্যায়ে ইজিবাইক চালকের কাছ থেকে একটি পলিথিন ব্যাগে মোড়ানো ১২ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ।

এ ব্যাপারে কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) জাহাঙ্গীর আলম বলেন, মাদকের উপর নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে কপিলমুনি-কানাইদিয়া খেয়াঘাট সংলগ্ন কালীবাড়ী ঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ইজিবাইক চালক ফারুক সরদারকে ১২ পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে। এসময় তার কাছে থাকা ইজিবাইকটি ও জব্দ করা হয়। তবে যাত্রীবেশে থাকা তিনজনের মধ্যে মাদকের  সাথে জড়িত অপর একজন পালিয়ে যেতে সক্ষম হশ। এ ব্যাপারে পাইকগাছা থানায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

পাইকগাছার কপিলমুনিতে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার-১

০৮:৩৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩