
কয়রা (খুলনা) প্রতিনিধি।
খুলনার কয়রা কোস্ট গার্ডের অভিযানে ১১ কেজি হরিণের মাংস,৮টি পা, ২টি মাথা ও ২টি হরিণের চামড়া জব্দ। সুন্দরবনের গঙ্গাচরণ এলাকা থেকে জব্দ করা হয়। এসময় পাচার কারিরা কোস্ট গার্ডদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এসময়
জব্দকৃত হরিণের মাংস, পা, মাথা ও হরিণের চামড়া কোবাদক ফরেস্ট অফিস সাতক্ষীরা রেঞ্জের স্টেশন কর্মকর্তা এম মোবারক হোসেন এর নিকট হস্তান্তর করা হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি স্টেশন কয়রা উপজেলার গঙ্গাচরণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১১ কেজি হরিণের মাংস, ০৮ টি পা, ০২ টি মাথা ও ০২ টি হরিণের চামড়া জব্দ করা হয়। এসময় কোস্ট গার্ড এর উপস্থিতি বুঝতে পেরে রাতের অন্ধকারে হরিণের মাংস ও পাচার কারীরা জঙ্গলে পালিয়ে যায়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড পশ্চিম জন মংলা সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোঃ মুনতাসির ইবনে মহসীন। তিনি আর বলেন, গার্ড পশ্চিম জোনের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে বিভিন্ন মেডিকেল ক্যাম্পেইন এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন ও বন্যপ্রাণী রক্ষা পাশাপাশি সুন্দরবনে জলদস্যুতা, বনদস্যুতা, ডাকাতি দমন, মাদক নিয়ন্ত্রন ও জননিরাপত্তায় পাশাপাশি উপকূলীয় নদী ও সমুদ্র এলাকায় যে কোন ধরনের উদ্ধার অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।
সুন্দরবনের গঙ্গাচরণ থেকে হরিণের মাংস পা মাথা উদ্ধার
তিন একরের দুটি বালু মহাল ইজারা নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে ইজারা গ্রহীতা আব্দুর রহমান!
সুন্দরবনে দুই মন চিংড়ি মাছসহ ট্রলার মালিক আটক
সুন্দরবনে নৌকা, আটল ও ৪জন গরীব জেলে আটক
সুন্দরবনের বাহিনী প্রধানসহ ৮ বনদস্যু অস্ত্রসহ আটক
সুন্দরবন থেকে নৌকাসহ ২০০ কেজি চিংড়ি আটক।
কয়রা খুলনা প্রতিনিধি।
প্রতিনিধির নাম 



















