
নুরুজ্জামান লিটন, নওগাঁ
নওগাঁ জেলার পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় ইউসুফ আলী নামের একজন শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত ইউসুফ আলী পত্নীতলার গগনপুর উচ্চ বিদ্যালয়ের শারীরিক শিক্ষার শিক্ষক হিসেবে চাকরিরত ছিলেন।
১৩ আগস্ট,রবিবার বিকাল সাড়ে ৪ টার দিকে বরহট্রী গ্রামের গ্রামীণ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি নিহত হন।
ঘটনা সূত্রে জানা গেছে, বরহট্রী গ্রামের গ্রামীণ সড়কে বিপরীত দিকে থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে গুরুতর আহত অবস্থায় তাকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোতালেব বলেন,
বিকাল সাড়ে ৪ টার দিকে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটলে হাসপাতালে নিয়ে আসার পর আনুমানিক সাড়ে ৫ টায় চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রতিনিধির নাম 



















