ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

শরণখোলায় দূর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে মা ও মেয়ে খুন

কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

বাগেরহাটের শরণখোলায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে মা ও মেয়ে খুন হয়েছে। শুক্রবার (১১ আগস্ট) সন্ধ্যা সাতটার সময় উপজেলার রাজাপুর এলাকার আবু জাফরের স্ত্রী পাপিয়া আক্তার (৩৮) এবং তাদের পাঁচ বছর বয়সী শিশু সন্তান ছাওদা জেনিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা। পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। দুর্বৃত্তদের নাম পরিচয় এখনো জানা যায়নি।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান ডিআইও -১ বাবুল আকতার জানান, সন্ধ্যা ৬-৪০ ঘটিকার সময় অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা আবু জাফরের বাড়িতে এসে তার স্ত্রী ও শিশু কন্যাকে কুপিয়ে জখম করে। এসময় তার স্ত্রী পাপিয়া আক্তারের ডাক চিৎকারে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাদের শিশুকন্যা ছাওদা জেনি পাশে তার চাচার বাড়িতে আশ্রয় গ্রহণ করলে সেখানেই তার মৃত্যু হয়। হত্যার রহস্য উদঘাটন এবং আসামি সনাক্তে পুলিশ কাজ করছে। সকল ধরনের আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

শরণখোলায় দূর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে মা ও মেয়ে খুন

০৭:৩৯:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩