ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

চনপাড়ার নারী মাদক ব্যবসায়ী বিলকিস ইয়াবাসহ বন্দরে গ্রেফতার

মোঃ নওয়াব ভূঁইয়া রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : বন্দরে ৮৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রূপগঞ্জের নারী মাদক ব্যবসায়ী বিলকিসকে (৪৭) গ্রেপ্তার করেছে ধামগড় ফাঁড়ি পুলিশ। গ্রেপ্তারকৃতকে সোমবার (৭ আগস্ট) দুপুরে মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে, গত রোববার (৬ আগস্ট) বেলা সোয়া ২টায় বন্দর উপজেলার মদনপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় অভিযানে নেতৃত্ব দানকারী ধামগড় পুলিশ ফাঁড়ির এসআই (নিরস্ত্র) হরবিলাস মন্ডল বাদী হয়ে একই দিন রাতে বন্দর থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে। গ্রেপ্তারকৃত নারী মাদক ব্যবসায়ী বিলকিস বেগম রূপগঞ্জ থানার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের (ব্লক নং-১) এলাকার মৃত আজিজ খাঁর মেয়ে। মামলা তথ্য সূত্রে জানাগেছে, ধামগড় ফাঁড়ি পুলিশ জিডি নং-১১৪ মূলে এসআই (নিরস্ত্র) হরবিলাস মন্ডলসহ সঙ্গীয় ফোর্স ফাঁড়ি এলাকায় জরুরি ডিউটি করাকালে একই তারিখ দুপুরে বন্দর থানাধীন মদনপুর পুলিশ বক্সের সামনে অবস্থান করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মনদপুরস্থ আলমগীর টেলিকম এর সামনে পাঁকা রাস্তার উপর একজন লোক ইয়াবা ট্যাবলেট বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে দ্রুত সঙ্গীয় ফোর্সসহ মনদপুরস্থ আলমগীর টেলিকম এর সামনে পাঁকা রাস্তার উপর উপস্থিত হলে পুলিশ দেখে পালানোর চেষ্টা করলে উল্লেখিত নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

চনপাড়ার নারী মাদক ব্যবসায়ী বিলকিস ইয়াবাসহ বন্দরে গ্রেফতার

০৮:১৪:০৬ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩