ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

প্রধানমন্ত্রীর উপহারের চতুর্থ পর্যায়ে ঘর পাচ্ছে পাইকগাছার ৬৮ ভূমিহীন পরিবার

শাহাজামান বাদশা ,পাইকগাছা,খুলনা

খুলনার পাইকগাছা উপজেলার দুটি ইউপিতে মুজিববর্ষ উপলক্ষে সর্বশেষ টাস্কফোর্স কমিটি প্রনীত তালিকার ৮৫৫ টি ভূমিহীন পরিবারের মধ্যে ৪র্থ পর্যায়ের ২য় ধাপে প্রধানমন্ত্রী’র উপহার স্বরুপ ৬৮টি গৃহহীন পরিবারকে গৃহ প্রদান করা হবে বলে জানানো হয়েছে। সোমবার (৭ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রেস ব্রিফিং উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম সাংবাদিকদের কাছে এমন তথ্য তুলে ধরেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ আগামী ৯ আগষ্ট ভিডিও কনফারেন্সর মাধ্যমে সারাদেশে ২২ হাজার ৩৩৪ টি উপকারভোগী পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। যার মধ্যে পাইকগাছার কপিলমুনি’ ইউপির রামচন্দ্রনগরে ৩২টি ও গদাইপুরের বিল পরানমালীতে ৩৬ টি মোটসহ মোট ৬৮ টি ভূমিহীন পরিবার প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাবেন। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, সহকারী কমিশনার (ভূমি) আফরোজ শাহীন খসরু , উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান খান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

প্রধানমন্ত্রীর উপহারের চতুর্থ পর্যায়ে ঘর পাচ্ছে পাইকগাছার ৬৮ ভূমিহীন পরিবার

০৯:৩২:০৯ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩