ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

সমিতির লোন তুলে না দেওয়ায় স্ত্রীর উপর অভিমান করে আত্মহত্যা

কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

সমিতি থেকে লোন তুলে না দেওয়ায় স্ত্রীর উপর অভিমান করে বট গাছের ডালের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে বিপ্লব মিস্ত্রী ওরফে সাধু (৪৩) নামের এক মুদি দোকানী। ঘটনাটি ঘটেছে বাগেরহাটের কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের আন্ধারমানিক গ্রামে। সোমবার (৩১ জুলাই) ভোর রাতের মধ্যে যেকোনো সময় এই আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। মৃত মুদি দোকানী বিপ্লব মিস্ত্রী ওরফে সাধু ওই এলাকার সুশীল মিস্ত্রীর ছেলে।

পুলিশ ও স্থানীয়ভাবে জানা গেছে, মুদি দোকান পরিচালনা করার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন সমিতি থেকে লোন তুলে দেনায় জর্জরিত হয়েছেন বিপ্লব ওরফে সাধু। গত রবিবার আবারো একটি লোন উত্তোলনের জন্য স্ত্রীকে নিয়ে কচুয়া ব্রাক অফিসে যায়। কিন্তু সেখানে লোন তুলতে স্ত্রী অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে বাক-বিতণ্ডা হয়। বাড়িতে ফিরে স্ত্রীর উপর অভিমান করে বাড়ির পাশেই কচিবগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি বটগাছের ডালের সাথে রাতের যেকোনো সময় গলায় রশি দিয়ে আত্মহত্যা করে সাধু।

ঘটনার বিষয়ের সত্যতা নিশ্চিত করে বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান ও ডিএসবি ডিআইও-১ বাবুল আকতার জানান, ধারণা করা হচ্ছে রাতের যেকোনো সময় মুদি দোকানী বিপ্লব মিস্ত্রী ওরফে সাধু গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

সমিতির লোন তুলে না দেওয়ায় স্ত্রীর উপর অভিমান করে আত্মহত্যা

০৫:৩৩:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩