ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

নওগাঁয় অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু; আহত-২

নুরুজ্জামান লিটন, নওগাঁ:

নওগাঁ জেলার ধামইরহাটে ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল কাইয়ুম (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন।

৩০ জুলাই,রবিবার বেলা ১১টায় ধামইরহাট উপজেলার ধামইরহাট-নজিপুর আঞ্চলিক সড়কের বিহারিনগর বাইপাস এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।নিহত কাইয়ুম নওগাঁ জেলার সাপাহার উপজেলার হাঁপানিয়া বেলডাঙ্গা গ্রামের শরিফুল ইসলামের ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়,রবিবার সকালে বাড়ি থেকে বেরিয়ে মোটরসাইকেলযোগে ধামইরহাট বাজারে মুরগি বিক্রি করতে যান আব্দুল কাইয়ুম। মুরগি বিক্রির পর দুই ব্যবসায়ী বন্ধুকে সঙ্গে নিয়ে বেলা ১১টায় তিনি বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বিহারিনগর বাইপাস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কাইয়ুম মারা যান। এ সময় আহত হন তার দুই বন্ধু আক্তার হোসেন (৩০) ও আলিম হোসেন (২৮)। স্থানীয়রা তাৎক্ষণিক তাদেরকে উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহাউদ্দীন ফারুকী বলেন, সংবাদ পেয়ে পুলিশের একটি টিম পাঠিয়ে ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও অটোরিকশা উদ্ধার করে থানায় আনা হয়েছে। আহতদের মধ্যে আক্তার হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

নওগাঁয় অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু; আহত-২

০৯:২৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩