
সুদীপ্ত মিস্ত্রী ডুমুরিয়া প্রতিনিধি।
খাদ্যাভাবে লোকালয়ে এসেছে ১ টি হনুমান। গতকাল শুক্রবার বিকেলে খুলনার ডুমুরিয়া উপজেলার ৭ নং শোভনা ইউনিয়নের মাদারতলা গ্রামের এ হনুমান টি দেখা যায়। তাকে এলাকার বিভিন্ন দোকানপাঠ ও বাড়িতে গিয়ে খাবার তুলে নিয়ে খেতে দেখা গেছে। এমনকি দোকানদার ব্যাবসায়ীদের তাড়িয়ে দিয়ে তাকেই দোকানদারি করতে দেখা গেছে। ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মৃণাল কান্তি জানায় , খাদ্যাভাবে পাশ্ববর্তী উপজেলা কেশবপুর বাজার থেকে প্রায় ৪০ কিলোমিটার পাড়ি দিয়ে হনুমান টি লোকালয়ে এসেছে। তাকে দেখে মনে হচ্ছে,আহারযোগ্য খাদ্য পর্যাপ্ত পরিমানে না থাকায় হনুমানটির শারিরিক অবস্থার অবনতি ঘটেছে । একারণে এলাকার বিভিন্ন দোকানপাট ও বাড়িতে প্রবেশ করে বিভিন্ন ধরনের খাদ্য খাবার নিয়ে দৌড়ে পালিয়ে গিয়ে ফাঁকা স্থানে বসে খাবার খাচ্ছে। আবার অনেক উৎসুক জনতা খাবার কিনে খাওয়াচ্ছে। এগুলোকে দেখার জন্য এলাকায় উৎসুক জনতা তাদের পিছু নিচ্ছে। এভাবে সন্ধ্যা পর্যন্ত হনুমান টিকে এলাকায় ঘুরে খাবার খেতে দেখা যায়।
প্রতিনিধির নাম 



















