ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

নওগাঁয় দুই পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুজনের মর্মান্তিক মৃত্যু

নুরুজ্জামান লিটন, নওগাঁ

নওগাঁ জেলার পত্নীতলায় দুই পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুজন আম ব্যবসায়ী নিহত হয়েছেন।বুধবার ২৬ জুলাই,বুধবার ভোর ৪টার দিকে পত্নীতলা উপজেলার পত্নীতলা-সাপাহার আঞ্চলিক সড়কের করমজাই নামকস্থানে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, কুড়িগ্রাম জেলার যোথগবরদান গ্রামের রহিম উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৪০) ও রাজারহাট উপজেলার রতিরাম গ্রামের জরিফ উদ্দিনের ছেলে শাহিন হোসেন (৩৮)।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ভোরে সাপাহার থেকে আম বোঝাই একটি পিকআপ পত্নীতলার দিকে যাচ্ছিল। বিপরীতে পত্নীতলা থেকে মাছ বহনকারী পিকআপটি সাপাহারের দিকে যাচ্ছিল।
পথিমধ্যে পত্নীতলা-সাপাহার আঞ্চলিক সড়কের করমজাই নামকস্থানে পৌঁছালে পিকআপ দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আমবাহী পিকআপে থাকা দুই আম ব্যবসায়ী গুরুতর আহত হয়।
পরে স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করে।

পত্নীতলা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অর্পন কুমার দাস বলেন, দুর্ঘটনার পরই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুমড়ে মুচড়ে যাওয়া পিকআপ দুটি উদ্ধার করা হয়েছে।
দুই পিকআপের চালক ও হেলপাররা পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

নওগাঁয় দুই পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুজনের মর্মান্তিক মৃত্যু

০৯:৫২:২১ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩