ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

নওগাঁয় ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

নুরুজ্জামান লিটন, নওগাঁ

নওগাঁ জেলার ধামইরহাট উপজেলা থেকে ১৯২ বোতল ফেনসিডিলসহ রিদয় হোসেন (২৪) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)।
২৫ জুলাই, মঙ্গলবার সকালে র‍্যাব-৫ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আটক হৃদয় হোসেন ধামইরহাট উপজেলার ধুরইল গ্রামের মেসবাউল সরকারের ছেলে।

জয়পুরহাট র‍্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে হৃদয় তার নিজ বাড়িতে মাদকের একটি বড় চালান মজুদ করেছে। জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা তার বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় বাড়ি থেকে ১৯২ বোতল ফেনসিডিলসহ হৃদয় হোসেনকে আটক করা হয়।

পরবর্তীতে আসামির বিরুদ্ধে ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে একটি মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

নওগাঁয় ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

০৫:৩৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩