ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

ফরিদপুরে ১২শত ইয়াবা সহ আটক ২

ফরিদপুর প্রতিনিধি >

ফরিদপুরের ভাঙ্গায় উপজেলায় ১২শত ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে ফরিদপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আটককৃত ওই দুই যুবক হলেন, জেলার ভাঙ্গা উপজেলার সোনাখোলা গ্রামের মৃত সেকেন মাতুব্বরের ছেলে সেন্টু মাতুব্বর (৩৫) ও একই উপজেলার দাঁড়িয়ার মাঠ কলেজ পাড় এলাকার আব্দুল সোবাহান মাতুব্বরের ছেলে হাফিজুর রহমান ওরফে বখতিয়ার (৩৬)।

রবিবার (২৩ জুলাই) দুপুরে আটককৃত দুই যুবককে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২২ জুলাই) রাত ১০ টার দিকে ভাঙ্গা উপজেলার সোনাখোলা গ্রামের পশ্চিম পাড়া এলাকার একটি রাস্তার উপর থেকে তাদের গ্রেফতার (আটক) করা হয়। সেসময় তাদের কাছে তল্লাশি চালিয়ে ১২শত পিচ ইয়াবা জব্দ করা হয়।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (কোতয়ালী জোন) মো. রাকিবুল ইসলাম সাংবাদিকদের বলেন, গ্রেফতার হওয়া ওই ২ যুবক কক্সবাজার থেকে পাইকারি দামে ইয়াবা কিনে এনে ফরিদপুরের ভাঙ্গাসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছে। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের (গ্রেফতার) আটক করা হয়েছে।

তিনি আরো বলেন, আটককৃতদের বিরুদ্ধে ভাঙ্গা থানায় একটি মাদক মামলা দায়ের শেষে রবিবার দুপুরে তাদের ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।

এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ঐমাদক কারবারিরা এলাকার উঠতি বয়সের যুককদের ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তাদেরকে রিমান্ডে নিয়ে ওদের সহকর্মী-সহযোগীদেরও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান এলাকার সচেতন মহল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

ফরিদপুরে ১২শত ইয়াবা সহ আটক ২

০৮:১৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩