
নুরুল কবির আরমান ,বিশেষ প্রতিনিধি
জাতীয় শিক্ষক ফোরাম খাগড়াছড়ি জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(১৪জুলাই) বিকাল ৫ টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে খাগড়াছড়ি পৌরসভার আরামবাগস্থ অস্থায়ী কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা সভাপতি মাওলানা মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলন প্রধান অতিথি বক্তব্যে জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাওলানা দিদারুল মাওলা বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড। জাতি গঠনের কারিগর শিক্ষকগণ বর্তমানে চরম বৈষম্য ও অবহেলার শিকার। শিক্ষকদের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করার লক্ষ্যে সকল শিক্ষকে জাতীয় শিক্ষক ফোরামের পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মাওলানা মুফতি ইমামুদ্দিন কাসেমী,সেক্রেটারি মাওলানা নুরুল কবির আরমান, ইসলামী আন্দোলন জেলা শাখার সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন, সেক্রেটারী মাওলানা কাউসার আজিজী প্রমুখ বক্তব্য রাখেন।
সম্মেলন শেষে জাতীয় শিক্ষক ফোরাম খাগড়াছড়ি জেলা শাখার আংশিক কমিটির ঘোষণা করা হয়।
কমিটির সভাপতি হলেন মুহাম্মদ নাসির উদ্দীন ,সহ-সভাপতি মুহাম্মদ ইব্রাহিম খলিল ও সাধারণ সম্পাদক মুহাম্মদ জাকির হোসাইন।
প্রতিনিধির নাম 



















