ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

আল্লামা ইয়াহ্ইয়া এর মৃত্যুতে দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতি’র শোক প্রকাশ

মো. সাখাওয়াত হোসেন :

দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ মুহাম্মদ ইয়াহ্ইয়া এর মৃত্যুতে বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এক শোকবার্তা প্রকাশ করা হয়েছে। আজ শনিবার (৩জুন) এ শোকবার্তা প্রকাশ করা হয়। এতে কেন্দ্রীয় কমিটির সভাপতি মুফতী জয়নুল আবেদীন, সাধারণ সম্পাদক মুফতী মুনাওয়ার হুসাইন (বাদাশিকস মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর আহবায়ক), আইসিটি সম্পাদক মাওলানা রাশেদুল ইসলাম (চট্টগ্রাম বিভাগীয় সভাপতি) এবং সহ-সভাপতি মাওলানা আব্দুর রহিম আল কাদেরী (চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক) সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে মহান রাব্বুল আলামীনের দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, সহকর্মীবৃন্দ, ছাত্র, ভক্ত মুরিদান সহ স্বজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। শোকবার্তায় মরহুমের সুদীর্ঘকালের দ্বীনি খেদমতের বিষয় উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, তাঁর মতো একজন বিচক্ষণ, আমলদার ও সর্ব মহলে গ্রহণযোগ্য, শ্রদ্ধাভাজন আলেমের ইন্তেকালে দেশ ও জাতি অপূরণীয় ক্ষতির সম্মুখীন হল। দারুল আরকাম শিক্ষকগণ বিশেষভাবে স্মরণ করেন যে, মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব মো. ফরিদুল হক খান এমপি মহোদয় চট্টগ্রাম সফরকালে হাটহাজারী মাদ্রাসায় আগমন করলে “দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা স্থাপন ও পরিচালনা প্রকল্প”টি দ্রুত বাস্তবায়ন ও আলেম শিক্ষকদের বেতন-ভাতা চালু করার জন্য বিশেষভাবে সুপারিশ করেন এবং প্রতিমন্ত্রী মহোদয়ের মাধ্যমে সরকারের প্রতি অনুরোধ জানান। কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বাদাশিকস চট্টগ্রাম জেলা কমিটি এবং চট্টগ্রামের শিক্ষকগণকে মরহুমের নামাজে জানাযায় শরীক হওয়া, তাঁর পরিবারবর্গ এবং স্বজনদের সান্তনা প্রদান সহ প্রয়োজনীয় কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে। উল্লেখ্য, আল্লামা শাহ মুহাম্মাদ ইয়াহইয়া গত কিছু দিন ধরে নানা অসুস্থতায় ভুগছিলেন। গত ১৬মে উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক যান। সেখান থেকে চিকিৎসা নিয়ে সম্প্রতি তিঁনি দেশে ফিরেন। বৃহস্পতিবার তার শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার আরো অবনতি ঘটলে তাকে রাজধানী ঢাকার গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়। সেখানে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। শুক্রবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে ইউনাইটেড হাসপাতালেই ইন্তেকাল করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

আল্লামা ইয়াহ্ইয়া এর মৃত্যুতে দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতি’র শোক প্রকাশ

০৮:১৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩