
অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা প্রতিনিধি ঃ
খাগড়াছড়ি জেলায় বিএনপি সমাবেশের নামে যে কোন অপ্রীতিকর ঘটনার জন্ম দিতে পারেন মন্তব্য করে নিজ দলীয় নেতাকর্মী দের সজাগ থাকার আহবান জানিয়েছেন পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মোঃ আলা উদ্দিন লিটন । তিনি বিএনপির ঘোষিত জনসমাবেশে যোগদান করতে উপজেলা থেকে যেনো বিএনপির কোন নেতাকর্মী যেতে না পারে সেদিকে কঠোর নজরদারী করতে নিজ দলীয় নেতাকর্মীদের আহবান জানান । স্ব স্ব এলাকায় বা ওয়ার্ডে নেতাকর্মীদের এ দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি ।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ হুমায়ুন মোরশেদ খান, সাংগঠনিক সম্পাদক ও জমিলা ফার্মেসীর সত্বাধিকারী মোঃ জসিম উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ হারুনুর রশিদ ফরাজী ও সাধারন সম্পাদক মোঃ নুরুল ইসলাম, সাবেক পৌর আ‘লীগের সহসভাপতি বাবুল চন্দ্র বণিক, সাবেক পৌর আ‘লীগে সাধারণ সম্পাদক ও কাউন্সিলর মোঃ আলাউদ্দিন লিটন, উপজেলা সে কৃষকলীগ সভাপতি মোঃ আবদুল কুদ্দুছ প্রমুখ ।স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবুল আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক এরশাদ হোসেন শাহীন, কাউন্সিলর মোঃ ইমরান হোসেন, সাবেক কাউন্সিলর মোঃ মোস্তফা প্রমুখ ।
এছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ,সহ বিভিন্ন সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
প্রতিনিধির নাম 



















