ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

কক্সবাজার জেলার সেরা স্কুল প্রধান শিক্ষক খুরশিদুল জান্নাত

মোঃ ওসমান গনি (ইলি) ঈদগাঁও কক্সবাজারঃ

সদর উপজেলা পেরিয়ে কক্সবাজার জেলায় সেরা স্কুল প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন ঈদগাঁও উপজেলার ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খুরশীদুল জান্নাত। শিক্ষার মান নিশ্চিতকরণ ও শিক্ষা ক্ষেত্রে বহুমুখী অবদান রাখার জন্য তিনি জেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উদযাপন কমিটি তাকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করেছেন। এর আগে গত সপ্তাহে কক্সবাজার সদর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষকের সম্মাননাও পান খুরশীদুল জান্নাত।

আর জেলা পর্যায়ে প্রকাশিত তালিকায় তিনিই একমাত্র নারী; যিনি এই গৌরবের অংশীদার হলেন। তাঁর বাড়ি জেলার চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নে।
জানতে চাইলে খুরশীদুল জান্নাত এশিয়ান টিভিকে বলেন, এই অর্জন আমার একার নয়। স্কুল শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং স্কুল পরিচালনা কমিটি সম্মিলিত অর্জন।

এই সম্মাননা আমাকে স্কুল পরিচালনায় অনেক বেশি দায়িত্বশীল করবে, স্কুলের আরো সাফল্য অর্জনে ভূমিকা রাখবে।
উল্লেখ্য, দক্ষিণ চট্টগ্রামে বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে নারী থাকলেও হাতেগোনা কয়েকজন নারী প্রধান শিক্ষক আছেন; যাঁরা সম্মিলিত স্কুলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। খুরশীদুল জান্নাত তাঁদেরই একজন। তিনি ২০১০ সাল থেকে ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন; আর শিক্ষকতা পেশায় তিনি আছেন ১৯৯৫ সাল থেকেই।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

কক্সবাজার জেলার সেরা স্কুল প্রধান শিক্ষক খুরশিদুল জান্নাত

০৫:০৯:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩