সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

ইসলামী যুব আন্দোলন খাগড়াছড়ি জেলার পরামর্শ অধিবেশন অনুষ্ঠিত

নুরুল কবির আরমান,বিশেষ প্রতিনিধি

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার পরামর্শ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২মে ) বিকাল ৩ টায় খাগড়াছড়ি চেঙ্গি ব্রিজ সংলগ্ন স্বপ্ন রেস্টুরেন্ট এন্ড কনভেনশন হলে এ পরামর্শ অধিবেশন অনুষ্ঠিত হয়।
জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ বশির উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা তাজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মাওলানা মোরশেদুল আলম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ,ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন , সেক্রেটারি মাওলানা কাউসার আজিজী, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খাগড়াছড়ি জেলা সেক্রেটারি মাওলানা নুরুল কবির আরমান ও ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা আল আমিন ফরাজী ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মোরশেদুল আলম বলেন,ইসলামী যুব আন্দোলন গতানুগতিক কোন সংগঠন নয়। ইসলামী যুব আন্দোলন আল্লাহর হুকুম ও মহানবী সাল্লাল্লাহু আলাই সালাম এর সুন্নাহ অনুসরণের মাধ্যমে আদর্শবান যুব সৃষ্টি করার লক্ষ্যে কাজ করছে।তিনি যুবকদেরকে ইসলামী যুব আন্দোলনের পতাকা তলে হওয়ার আহ্বান জানান।

থেকে আরও পড়ুন