ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

প্রবীণ আলেম আল্লামা জহুরুল হকের জানাজা সম্পন্ন

মো. সাখাওয়াত হোসেন,ফরিদপুর প্রতিনিধি >

ফরিদপুরের সালথার আল জামিয়াতুল আরাবিয়া নিজামুল উলুম (পুরুরা) মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হযরত মাওলানা জহুরুল হক (রহঃ) এর জানাজার নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১১ মে) বিকেল ৩টায় তাঁর-ই প্রতিষ্ঠিত উপজেলার পুরুরা মাদরাসা মাঠে জানাজা অনুষ্ঠিত হয়ে মাদরাসা মসজিদের পাশ্ববর্তী স্থানে তাঁকে দাফন করা হয়েছে।
প্রায় অর্ধলক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত হয়ে তাঁকে শেষ বিদায় জানায়।

জানাজায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপকমিটির সদস্য ফরিদপুর জেলা আওয়ামীলীগের সদস্য ও বঙ্গবন্ধু সেনা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মেজর (অবঃ) আতমা হালিম, ফরিদপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জুয়েল,
সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর, উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন মিয়া, সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান মোল্লা, ঐতিহ্যবাহী বাহিরদিয়া মাদরাসার মুহতামিম আল্লামা আকরাম আলী (ধলা হুজুর), বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, মাদরাসার শিক্ষক-ছাত্র, তাঁর দীর্ঘদিনের সহকর্মী সহ ভক্তবৃন্দ প্রমুখ।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৭ বছর। মৃত্যুকালে স্ত্রী, ৩ছেলে, ৫মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিঁনি। তিঁনি হাজার হাজার আলেমের শিক্ষক ছিলেন।

জানাজার আগে প্রবীণ এই আলেমের স্মৃতিচারণ ক‌রেন বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য এবং বঙ্গবন্ধু সেনা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ফ‌রিদপুর জেলা আওয়ামীলী‌গের উপ‌দেষ্টা সদস‌্য মেজর (অবঃ) আতমা হালিম (দুলু)। স্মৃ‌তি চার‌ণের সময় তি‌নি আ‌বেগ আপ্লুত হ‌য়ে প‌রেন।

তাঁর বর্ণাঢ্য জীবনের সংক্ষিপ্ত পরিচিতি – আলহাজ্ব হযরত মাওলানা জহুরুল হক (রহঃ) ১৯১৬ সালে ফরিদপুর জেলার তৎকালীন নগরকান্দা উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শিশুকাল থেকেই তিঁনি শিক্ষাজীবন শুরু করেন বাহিরদিয়া মাদ্রাসায়, সেখান থেকে তিঁনি জামাতে হাস্তম পর্যন্ত লেখাপড়া করেন। তাঁর পরে তিঁনি গওহরডাঙ্গা মাদরাসায় গিয়ে সর্বোচ্চ দাওরায়ে হাদিস শেষ করে প্রথমে তিঁনি বাহিরদিয়া মাদরাসায় শিক্ষকতা শুরু করেন। সেখানে তিঁনি সুনামের সাথে শিক্ষকতা করেন। এরপরে তিঁনি ১৯৭১ সালে যেখানে তাঁর জন্ম পৈতৃক বাড়ি নিজের গ্রামে পুরুরা মাদরাসা প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠা লগ্ন থেকে এ প্রতিষ্ঠানেই প্রিন্সিপালের দায়িত্ব পালন করেছেন।
স্বাধীনতার পর ভাওয়াল ইউনিয়ন পরিষদের প্রথম সাবেক সফল চেয়ারম্যান ছিলেন। তিঁনি বহুগুণে গুণান্বিত একজন সাদা মনের মানুষ ছিলেন।

এদিকে তাঁর মৃত্যুতে “বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতি” ফরিদপুর জেলা শাখার পক্ষ থেকে এক শোকবার্তা প্রকাশ করেছে এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

উল্লেখ্য, উক্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে মরহুমের বড় ছেলে মাওলানা মো. নিজাম উদ্দিন এ প্রতিনিধি কে বলেন, বার্ধক্যজনিত কারণে আমার আব্বাজান অসুস্থ হয়ে পরায় ফরিদপুর ডায়াবেটিস হাসপাতালে ভর্তি করা হয়। এরপরে বিভিন্ন পরিক্ষা-নিরীক্ষা করার পরে ডাক্তার বলেন, দু’টো কিডনিই বিকল হয়ে গেছে, অবস্থা সংকটাপন্ন। প্রায় দুই সপ্তাহ সেখানে অবস্থান করেন। পরে অবস্থার আরো অবনতি হলে গত বুধবার দুপুরে মাদরাসায় নিয়ে আশা হয়। ঐদিনই বিকেল সারে ৫ টায় শেষ নিঃশেষ ত্যাগ করেন তিঁনি। বৃহস্পতিবার বিকেল ৩টায় পুরুরা মাদরাসা মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এবং মাদরাসা মসজিদের পাশেই তাঁকে শায়িত করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

প্রবীণ আলেম আল্লামা জহুরুল হকের জানাজা সম্পন্ন

০৫:৩০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ মে ২০২৩