
ওয়াহিদুর রহমান,জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ-
সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন বাংলদেশ নির্বাচন কমিশন। নির্বাচনের দিন-তারিখ ঘোষণার পর থেকে উপজেলায় অন্যান্য দলের মধ্যে থেমন একটা উৎসাহ-উদ্দিপনা দেখা না গেলেও উপজেলা আওয়ামীলীগ ও প্রাবাসী আওয়ামীলীগীগের নেতাদের মাঝে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার একটা আগ্রহ-উদ্দীপনা উপলব্ধি করা যাচ্ছে।
প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলা পরিষদের উপ-নির্বাচনের ঘোষিত তফসিল মোতাবেক আগামী ২৭ (এপ্রিল) বৃহস্পতিবার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ধার্য্য করা হয়েছে। যাছাই-বাছাই হবে ৩০ (এপ্রিল)রোববার।(২ থেকে ৪ মে) দাখিলের শেষ তারিখ। (৫ থেকে ৭মে) আপিল নিষ্পত্তির তারিখ। ৮ (মে)সোমবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ
৯ (মে) মঙ্গলবার,এবং ২৫ (মে) বৃহস্পতিবার উপজেলা ব্যাপি ইভিএম এর মাধ্যমে ভোটদান চলবে।
এ-দিকে উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে চেয়ারম্যান প্রার্থীরা প্রচার-প্রচারণায় সক্রিয় হয়ে উঠেছেন। বিশেষ করে আওয়ামীলীগের দলীয় প্রতীক নৌকা নিয়ে চলছে প্রত্যাশীদের মাঝে ভাগ্যের লড়াই।
নৌকা প্রত্যাশীদের মধ্যে যাদের বিশেষ ভূমিকা ও রাজধানীস্হ কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যালয়ে স্হানীয় এবং প্রবাসীর মধ্যে নৌকা প্রতীক প্রত্যাশি ১২ জন প্রার্থী মনোনয়ন ফরম দাখিল করেছেন।
এ-পর্যন্ত নৌকর কান্ডারী হতে আগ্রহীদের মাঝে ফরম জমাকারীরা হলেন,উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মোঃনুরুল ইসলাম,উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন রশিদ,সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও অস্হায়ী উপজেলা চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা,জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী রেজাউল করিম (রিজু মিয়া),উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি পাটলি ইউনিয়নে সাবেক চেয়ারম্যান সিরাজুল হক,উপজেলা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম- সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হাসান, যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ-সভাপতি হরমুজ আলী,উপজেলা যুবলীগ সভাপতি কাউন্সিলর কামাল উদ্দিন, শিল্পপতি মিন্টু রঞ্জন ধর,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও (অস্থায়ী) উপজেলা চেয়ারম্যান আবুল হোসেন লালন, যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ ও মহিলা আওয়ামীলীগ নেত্রী সাবিনা সুলতানাসহ আরও অন্যান্য প্রার্থীরাও নৌকা প্রতীকের স্বপ্ন দেখছেন।
কিন্তু অবশেষে কে হচ্ছেন নৌকার কাণ্ডারী। তা দেখার অতি আগ্রহ নিয়ে অপেক্ষার প্রহর গুনছেন উপজেলার ভোটার ও দলীয় নেতা-কর্মীরা।
উল্লেখ্যঃ২০২২সালের ৯ নভেম্বর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আকমল হোসেন নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়ে ৮ ডিসেম্বর শপথ গ্রহন করেছিলেন। কিন্তু শপথ গ্রহন শেষে বেশিদিন দায়িত্বভার পালন করতে পারেননি,১৮ দিনের মাথায় ২৬ ডিসেম্বর চলে যান না ফেরার দেশে। এরপর থেকেই উপজেলা পরিষদ চেয়ারম্যানের আসনটি শুন্য হয়ে যায়। তারই আলোকে তফসিল অনুযায়ী আগামী ২৫ মে জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ইভিএম এর মাধ্যমে ভোট প্রদান করা হবে।
