ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

পাইকগাছায় অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

শাহাজাহান বাদশা,পাইকগাছা খুলনা।
খুলনার পাইকগাছায় পৌর সদরের এক সার ব্যবসায়ী অতিরিক্ত দামে সার বিক্রি করায় জরিমানা করা হয়েছে। অভিযোগ মতে পৌর সদরের মেসার্স বীরেন্দ্রনাথ ট্রেডার্স এর বিসিআইসি সার ডিলারের দোকানে ডিএপি সার ১৬ টাকার স্থলে ২৩ টাকা দরে বিক্রি করছিল। এমন খবর পেয়ে মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম সংশ্লিষ্ট ব্যবসায়ী প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন। এ সময় অতিরিক্ত দামে সার বিক্রি করায় সার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা এনামুল হক ও পেশকার মোঃ সারাফাত হোসেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

পাইকগাছায় অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

০৯:৩৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩