
মোক্তার হোসেন, কয়রা খুলনা প্রতিনিধি।
খুলনার কয়রা উপজেলার ঐতিহ্যবাহী বাগালী গ্রামের মরহুম পোস্ট মাস্টার আবুবকর গাইন স্মরনে আজ বাদ আছর থেকে মাগরিব পর্যন্ত ইফতার ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে মনোরম পরিবেশে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে এলাকার শতাধিক দুস্ত ও সকল স্তরের মানুষের সমাগমে ইফতার অনুষ্ঠানে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দীর্ঘ সময় ধরে দোয়া পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা নুরুল্লাহ।
ইফতার অনুষ্ঠানে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও দোয়া করতে আত্মীয় স্বজন দুরদুরান্ত থেকে মরহুমের বাসভবনে চলে আসে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মরহুমের আত্মীয়স্বজন সহ বিভিন্ন স্থান থেকে গরীব অসহায় ও এলাকাবাসী। এছাড়াও এলাকার সকল স্তরের
সুধীবৃন্দ, মসজিদের ইমাম, শিক্ষক, রাজনৈতিক
বৃন্দ ।
অনুষ্ঠান শেষে সুবিন্যস্ত ভাবে সকলের মধ্যে ইফতার বিতরণ করা হয়।
প্রতিনিধির নাম 



















