
ওয়াহিদুর রহমান,জগন্নাথপুর(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ-
সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর উপজেলার বিভিন্ন অঞ্চলে থানা-পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতদের ৮ (এপ্রিল) শনিবার সুনামগঞ্জ জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানাযায়, ৭(এপ্রিল) শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে থানার পুলিশ পরিদর্শক মোঃ মিজানুর রহমানের দিক নির্দেশনাশনায় থানার সাব-ইন্সপেক্টর জিয়াউদ্দিন,সাব-ইন্সপেক্টর শহিদুল ইসলাম, এএস আই তালেব আলীর সমন্বয়ে পুলিশ দল বিশেষ অভিযান চালিয়ে উপজেলার আশারকান্দি ইউনিয়নের মিঠাভরাং গ্রামের আব্দুল মমিনের পুত্র মামুন মিয়া,মৃত ঠাকুরধন উল্লাহর পুত্র আআব্দুল মমিন,কাঠালখাইড় গ্রামের মোঃকমরু মিয়ার পুত্র আজিজুল হককে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
গ্রেফতারকৃত আসামিদেরকে শনিবার সুনামগঞ্জ জেল-হাজতে প্রেরন করা হয়েছে
