
ওয়াহিদুর রহমান,জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ-
সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর উপজেলায় নিখোঁজের একদিন পর পুকুর থেকে হাফিজুর রহমান নামের এক কোরআনে হাফেজের মরাদেহ উদ্ধার করছে জগন্নাথপুর থানা-পুলিশ।
ময়নাতদন্ত শেষে ৮ (এপ্রিল)শনিবার হাফিজুর রহমানের নিজ বাড়ী নবীগঞ্জ উপজেলার খাঘাপাশা গ্রামে সকালে দাফনকাজ সম্পূর্ণ করা হয়েছে।
পুলিশ ও স্হানীয় সূত্রে জানাযায়, জগন্নাথপুর পৌর-শহরের লুদরপুর নামক গ্রাম এলাকার আব্দুল ওয়াদুদ (দুলু মিয়ার)বাড়ীতে পবিত্র রমজান উপলক্ষে পারিবারিক ভাবে তারাবি নামাজ পড়ানোর জন্য নবীগঞ্জ উপজেলার খাঘাপাশা গ্রামের মৌলানা মোঃ ফয়জুর রহমানের পুত্র কোরআনে হাফেজ মোঃহাফিজুর রহমান (২০) কে নিয়োগ করা হয়।
গত ৬ (এপ্রিল) বৃহস্পতিবার প্রতিদিনের ন্যায় আছরের নামাজ আদায় করেন ওই হাফেজ। এরপর থেকে তাকে খোঁজে পাওয়া যাচ্ছিল না, এলাকায় অনেক খোঁজার পর না পেয়ে হাফিজের গ্রামের নিজ বাড়ী ও আত্মী স্বজনদের বাড়ীতে অনেক খোঁজা-খোঁজির পরও সন্ধান পাওয়া যায়নি।
অবশেষে ৭(এপ্রিল) শুক্রবার সকালে আব্দুল ওয়াদুদের বাড়ীর নিকটবর্তী পুকুরে হাফিজুর রহমানের লাশ দেখতে পেয়ে জগন্নাথপুর থানায় খবর দেন স্হানীয়রা খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরাদেহ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য সুনামগঞ্জ প্রেরণ করে।
এ-দিকে নিখোঁজ হাফেজের লাশ উদ্ধার সহ মর্মান্তিক এই ঘটনার সংবাদ পেয়ে সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) সার্কল সুভাশীষ ধর ঘটনাস্থল পরিদর্শন করেছন
