
ওয়াহিদুর রহমান,জগন্নাথপুর,(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ-
সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর উপজেলায় পবিত্র রমজান মাস চলাকালীন সময়ে নিয়মিত বাজার তদারকি অব্যাহত রেখে ভোক্তা অধিকার আইনে ১৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদন্ডে দন্ডিত করেছে ভ্রাম্যমাণ আদালত।
৬ (এপ্রিল) বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্ম-কর্তা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজেদুল ইসলামের নেতৃত্বে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের শিবগঞ্জ বাজারে ইফতার সামগ্রী, মিষ্টির দোকান,খাদ্যদ্রব্য,নিত্যপ্রয়ো জনীয় মালা-মাল,ভেরাইটিজ ষ্টোরসহ নানা ব্যবসায়ী প্রতিষ্ঠানে দন্ডবিধি ১৮৬০ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ও বাংলদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৫৬ এর অধিনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত ও বিক্রয়, ক্ষতিকর উপকরণ প্রস্ততকৃত খাদ্যে মিশ্রিত, ব্যবসা প্রতিষ্টানের মূল্য তালিকা জন সম্মুখে অপ্রদর্শিত, ধার্যকৃত মূল্যের চেয়ে বেশী দামে বিক্রিসহ অনুমোদনহীন পণ্য বিক্রয়ের অপরাধে বর্ণিত আইনের অধীনে ১৬ টি ব্যবসায়ী প্রতিষ্টানকে মোট ৩০ হাজার টাকা আর্থিক জরিমানা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্র
