ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

বাগেরহাটের মোংলায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

মল্লিক মোঃ জামান(বাগেরহাট) থেকেঃ
 বাগেরহাটের মোংলায় সড়ক দুর্ঘটনায় মোঃ জাকারিয়া নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছে। এ সময় তার সাথে থাকা মুজাহিদ নামে আরেক পুলিশ সদস্য আহত হয়েছেন।
নিহত পুলিশ সদস্য জাকারিয়া বাগেরহাট পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন।
৬ এপ্রিল দুপুর ১.৩০ টার দিকে মোংলা উপজেলার দিগরাজের আপাবাড়ি নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্য জাকারিয়া খুলনা জেলার তেরখাদা উপজেলার বাসিন্দা।
জানা গেছে যে,  পুলিশ সদস্য জাকারিয়া ও মুজাহিদ  মোংলা ইপিজেড থেকে ডিউটি শেষ করে তার কর্মস্থল বাগেরহাট পুলিশ লাইন্সে ফেরার পথে আপা বাড়ি নামক স্থানে আসলে তার মটরসাইকেলের সামনে একটি কুকুর এসে পড়ে। তখন সে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর পড়ে যায়।  সে রাস্তায় পড়ে গেলে উল্টো  দিক থেকে আসা তেলবাহী ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এ সংবাদ শুনে মোংলা থানা পূলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত জাকারিয়াকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
বাগেরহাট জেলা পুলিশ তার এ অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

বাগেরহাটের মোংলায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

০৫:৪৫:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩