
শাহাজাহান বাদশা,পাইকগাছা খুলনা।
পাইকগাছা উপজেলা পরিষদের ৬৭ লক্ষ ১৭ হাজার টাকার টেন্ডারের ঠিকাদার লটারির মাধ্যমে নির্বাচন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা পরিষদের ২০২২-২৩ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ও উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল রাজস্ব স্থানান্তর এর অর্থায়নে ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক টেন্ডারের ১৬টি প্যাকেজের ঠিকাদার সকলের উপস্থিতিতে লটারির মাধ্যমে নির্বাচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান খান, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল-মামুন, জাহাঙ্গীর আলম, শাহবুদ্দীন গাজী, ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি আব্দুস সামাদ, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাংবাদিক , সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, আওয়ামী লীগনেতা এসএম শাহবুদ্দীন শাহীন, ঠিকাদার ইউসুফ সরদার, আলহাজ¦ সাইফুল ইসলাম, শেখ মিনার হোসেন, আব্দুল হাকিম গোলদার, সাইফুল ইসলাম ও শফিকুল ইসলাম।
প্রতিনিধির নাম 



















