বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

শাহাজাহান বাদশা,পাইকগাছা খুলনা
পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে
রবিবার (২৬শে মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে পাইকগাছার স্মৃতিসৌধে ৩১ বার তোপধ্বনী শেষে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
প্রথমে উপজেলা প্রসাশনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের নেতৃত্বে, উপজেলা পরিষদের পক্ষ থেকে চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, পাইকগাছা পৌরসভার পক্ষে প্যানেল মেয়র মাহবুবুর রহমান রন্জু, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ওসি জিয়াউর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে ডাঃ নিতীশ চন্দ্র গোলদার, পানি উন্নয়ন বোর্ডের পক্ষে উপ-সহকারী প্রকৌশলী রমিত হোসেন মনি,পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষে ডি জি এম রেজজাত আলী, আওয়ামী লীগের পক্ষে সভাপতি আনোয়ার ইকবাল মন্টু ও সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, বিএনপির পক্ষে যুগ্ন সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, কমিউনিস্ট পার্টির পক্ষে অ্যাড: প্রশান্ত মন্ডল, পাইকগাছা সরকারী কলেজের পক্ষে অধ্যক্ষ মিহির বরন মন্ডল, পাইকগাছা সরকারী বালক বিদ্যালয়ের পক্ষে আঃ খালেক, পাইকগাছা প্রেসক্লাবের পক্ষে সহ সভাপতি আঃ আজিজ ও আলাউদ্দীন রাজা, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন সামাজিক সংগঠন পূষ্প মাল্য অর্পণ করেন।
সকাল ৮:৩০মিনিটে পাইকগাছা ফুটবল মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং বিভিন্ন বাহিনী, শিক্ষার্থীদের সমাবেশ, বর্ণাঢ্য কুচকাওয়াজ ও অভিবাদন গ্রহণ অনুষ্ঠিত হয়।
পতাকা উত্তোলন কুচকাওয়াজ ও অভিবাদন গ্রহণ শেষে প্যারেড অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগমের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু,
উপজলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন, ওসি জিয়াউর রহমান, সাবেক মুক্তিযাদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু সহ স্থানীয় গুনিমানী ব্যক্তিবর্গ এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফসিয়ার মহিলা কলেজের প্রভাষক মো: মইনুল ইসলাম।

থেকে আরও পড়ুন