
মোঃ ইসমাইল হোসেন সজীব ,চাটখিল নোয়াখালীঃ
নোয়াখালী-১ আসনের চাটখিল-সোনাইমুড়ী উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে রহমত উল্যাহ ও আজিজা ফাউন্ডেশন উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে নোয়াখালী জেলা ও চাটখিল-সোনাইমুড়ি উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভা ও ইফতার সামগ্রী উপহার প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী,সাবেক সহ-সভাপতি নোয়াখালী জেলা আওয়ামী লীগ,চেয়ারম্যান রহমত উল্যাহ ও আজিজা ফাউন্ডেশন আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম এর ব্যক্তিগত অর্থায়নে বিতরণ করা হয়েছে।
বুধবার (২২-ই মার্চ) সকাল সাড়ে ৯ টায় চাটখিল পৌর বাজার উপজেলা পরিষদ মাঠে চাটখিল উপজেলার চাটখিল পৌরসভা,ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং চাটখিল উপজেলাধীন সকল জনপ্রতিনিধিদের মাঝে ইফতার সামগ্রী উপহার বিতরণ,দুপুর ১২ টায় নোয়াখালী জেলা ও চাটখিল-সোনাইমুড়ি উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় ও ইফতার সামগ্রী উপহার বিতরণ করে বিকেল ৩ টায় চাটখিল থানায় সকল পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় ও ইফতার সামগ্রী উপহার বিতরণ করা হয়,এরই ধারাবাহিকতায় আগামী ২৩-ই মার্চ দিনব্যাপী সোনাইমুড়ী উপজেলায় কার্যক্রম একই ভাবে অবহৃত থাকবে।
চেয়ারম্যান রহমত উল্যাহ ও আজিজা ফাউন্ডেশন আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক চাটখিল উপজেলা আওয়ামী লীগ ভিপি নাজমুল হুদা সাকিল ও সাবেক মেয়র মোহাম্মদ উল্লাহ পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য উপস্থাপন করেন,চাটখিল উপজেলা পরিষদ ও একটিভ ফাউন্ডেশন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর কবির,ভাইস চেয়ারম্যান চাটখিল উপজেলা পরিষদ এইচ এম আলী তাহের ইভু,
চেয়ারম্যান খিলপাড়া ইউনিয়ন পরিষদ আলমগীর হোসেন,হাটপুকুরিয়া-খাটলাবাগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম বাকী বিল্লাহ,নোয়াখলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজ্বী মোঃ মানিক,জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান শিপন,বিআরডিবি চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান,সভাপতি মহিলা আওয়ামী লীগ শামীমা আক্তার মেরী,সাবেক পৌর কাউন্সিলর আসান হাবীব সমির,এম.এ হান্নান,নাজ ফারুক প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন,পাঁচগাও ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুন,ভাইস চেয়ারম্যান মহিলা রোজিনা আক্তার,পৌর আওয়ামী লীগ সভাপতি শাহ জাহান খান বাবুল,সাধারণ সম্পাদক সুমন চৌধুরী,সাবেক সাংগঠনিক সম্পাদক চাটখিল উপজেলা আওয়ামী লীগ মিজানুর রহমান বাবর,খোরশেদ আলম,যুবলীগ নেতা দিদারুল আলম,নজরুল দেওয়ান,রিয়াজ খান প্রমুখ।
