
রিপোর্ট চট্টগ্রাম প্রতিনিধি মিজানুর রহমান:
অসহায়দের সাথে, মানবতার পথে এই শ্লোগানকে সামনে রেখে আসন্ন পবিত্র রমজান উপলক্ষে দরিদ্র, অসহায়, দিনমুজুর এবং দুস্থ পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপহার সামগ্রী বিতরণ করে সমাজ উন্নয়নমূলক সংগঠন ঐকতান।
২১শে মার্চ মঙ্গলবার চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাস্থ অক্সিজেন শীতল ঝর্ণা আবাসিক এলাকায়, ঐকতান সংগঠন এর উদ্যোগে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ২ নং জালালাবাদ ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ শাহেদ ইকবাল বাবু এবং প্রধান বক্তা ছিলেন ঐকতান এর চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আজিজুর রহমান।
ঐকতান সভাপতি শাকিল মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঐকতান এর উপদেষ্টা সৈয়দ এরফান , রোটারিয়ান মনির আজাদ , কো-চেয়ারম্যান পারভেজ ইসলাম সম্মিলিত সামাজিক সংগঠন পরিষদ এর সাধারন সম্পাদক শরিফুল ইসলাম শরিফ , ঐকাতন এর সহ-সভাপতি মো: মুস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক বাপ্পী রহমান,সহ-সাধারণ সম্পাদক শাহেদ বিন হাশেম ,সাংগঠনিক সম্পাদক মো: নোমান ।
সংগঠনের সদস্য সাজ্জাদ হোসেন সাকিব এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সিনিয়র সদস্য মো: ওয়াহিদুল ইসলাম , অর্থ সম্পাদক মো: সাইফুল ইসলাম রানা, প্রচার সম্পাদক মেহেদি হাসান আকাশ, সহ ঐকতান সদস্য সাকিব,রিয়াদ,রাশেদ,সোহাগ,আকিফ, রিয়াজ,তুহিন,সাবিত,সিফাত,শাহেদ, ফয়সাল, কামরুল সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
প্রতিনিধির নাম 



















