
মো.সাখাওয়াত হোসেন,ফরিদপুর প্রতিনিধি >
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের ১৮নং মাঝারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২১মার্চ) বিদ্যালয়ের খেলার মাঠে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক মো. আইয়ুব আলী প্রধান শিক্ষক বিদ্যানন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
দৈনিক নয়াদিগন্তর ভাঙ্গা উপজেলা সংবাদদাতা সাংবাদিক এ.টি.এম.ফরহাদ নান্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, সহকারি কমিশনার (ভুমি) মো. মাহামুদুল হাসান, অফিসার ইনচার্জ মো. জিয়ারুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মোহসীন রেজা, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো. হাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. ইমারত হোসেন, সহকারি পুলিশ সুপার মাহামুদুল হোসাইন, আলগী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন মোল্লা, আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম. ম. সিদ্দিক মিয়া ভাঙ্গা কে. এম. কলেজের সাবেক ভিপি শরিফুজ্জামান শরিফ, আলগী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাওছার ভূইয়া প্রমুখ।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ উপস্থিত অতিথি বৃন্দ।
প্রতিনিধির নাম 



















