বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

পাইকগাছায় কর্তৃপক্ষের নির্দেশনা উপেক্ষা করে সরকারি স্লুইচ গেট দিয়ে পোল্ডারে লবন পানি উত্তোলন

শাহাজাহান বাদশা,পাইকগাছা খুলনা

খুলনার পাইকগাছায় কর্তৃপক্ষের নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে প্রভাবশালী ঘের মালিকরা  ঝুকিপূর্ণ সরকারী স্লুইচ গেটে জোয়ান দিয়ে পোল্ডারে লবন পানি উত্তোলন করছেন। ৯ফেব্রুয়ারী-২৩ বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে গেলে  লস্কর ইউনিয়নের ভড়েঙ্গার স্লুইচ গেট ও ওয়াপদায় বিভিন্ন স্থানে বসানো ব্যক্তিগত পাইপ দিয়ে লবন পানি উত্তোলন করছেন। প্রত্যক্ষদর্শীরা জানালেন,সরকারি গেটে হাত দেয়ার ক্ষমতা আমাদের নেই । তবে  তারা নাম প্রকাশ না করার শর্তে বলেন,প্রভাবশালী ঘের মালিকরা  ও আশপাশের বর্তমান ও সাবেক জনপ্রতিনিধিরা গেটের পাট তুলে পানি তুলছেন।  এ বিষয়ে জানার চেষ্টা করা হলে পাউবোর স্থানীয় শাখা প্রকৌশলী রাজু হাওলাদার বলেন পোল্ডারে লবন পানি উত্তোলন বন্ধে পুর্বেই সর্বত্র মাইকিং করাসহ উপজেলা সমন্বয় কমিটিতে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত আছে। যাদের নেতৃত্বে স্লুইচ গেটের পাট তুলে পানি উত্তোলন করা হচ্ছে তাদের নাম ঠিকানা কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে ব্যবস্থা গ্রহন করা হবে।

থেকে আরও পড়ুন