সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

পাইকগাছায় চিংড়ী ঘের দখলের চেষ্টাকালে বাঁধ কেটে ক্ষতি সাধন ; থানায় অভিযোগ

  শাহাজাহান বাদশা,পাইকগাছা খুলনা

খুলনার পাইকগাছায়  চিংড়ী ঘেরের বাঁধ কেটে দখলের চেষ্টাকালে বাঁধার মুখে পিছু হটলেন দখলবাজরা। ক্ষতিসাধন ও জানমালের ক্ষয়ক্ষতির আশংকায় থানায় অভিযোগ হয়েছে।   অভিযোগে জানাযায়, উপজেলার তেঁতুলতলা মৌজায় মালত গ্রামের সুজায়েত সরদার ও রাজ্জাক মোড়লের  ২১ বিঘার চিংড়ী ঘের অবস্থিত। যা বিরাশী গ্রামের শেখ ইলিয়াস আক্তার ও তেঁতুলতলা গ্রামের বাপী ঢালী লোকজন নিয়ে বুধবার রাত ১০ টার দিকে দখল করতে যায়। দখলের চেষ্টায় বাঁধ কাটতে থাকলে ঘের মালিকের বাঁধার মুখে তারা চলে আসে। এ সময় তারা ঘের মালিককে নানাভাবে জানমালের ক্ষয়ক্ষতির হুমকি দেয়।  এ ঘটনায় সুজায়েত বাদী হয়ে ইলিয়াস আক্তার ও বাপী ঢালীর বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।  ইলিয়াস আক্তার জানান, জমির প্রকৃত মালিক উত্তম সাধুরা দখল করতে গিয়েছিলেন। তাদের জমি শিলেমানপুর গ্রামের সামাদ মোড়লের কাছে চুক্তিপত্র করে দেন। তিনি জমির মালিকদের হারির টাকা না দিয়ে সুজায়েত হোসেনের কাছে চুক্তিপত্র হস্থান্তর করেন। যে চুক্তিপত্র বাতিল করা হয়েছে। উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। পাইকগাছা থানা ওসি জিয়াউর রহমান জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

থেকে আরও পড়ুন