
মোঃ আল-আমিন, গাজীপুর
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এলাকা থেকে শাকিল (২৪) কে ২০-পিচ বিদেশি মদের বোতল সহ আটক করেছে মাওনা হাইওয়ে থানা পুলিশ । বৃহস্পতিবার (৯ মার্চ ২০২৩ইং) সকাল ১১টার দিকে অভিযান চালিয়ে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উপজেলার মাওনা এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। এসময় তার সাথে থাকা দু’টি ফলের ঝুড়ি থেকে ভারতীয় ২০ বোতল মদ উদ্ধার হয়। শাকিল ২৪ শ্রীপুর উপজেলার বারতোপা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। মাওনা হাইওয়ে থানার ওসি কংকন কুমার বিশ্বাস এসব তথ্য নিশ্চিত করে দৈনিক নাগরিক ভাবনা কে জানান, মাদক আইনে শাকিলের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে আগামীকাল ১০ মার্চ আদালতে প্রেরণ করা হবে।
প্রতিনিধির নাম 



















