
শুভ বসাক, ময়মনসিংহ :
মাননীয় প্রধানমন্ত্রী নারী কল্যাণে যে উদ্যোগগুলো নিয়েছেন এতে দেশে নারী পুরুষের সমতা ও ভারসাম্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়েছে। সকল ক্ষেত্রে নারীরা আজ ভালো করছে। নারীকে মর্যাদা দিয়ে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে, তবেই বিশ্ব আরও সুন্দর হয়ে উঠবে। প্রান্তিক পর্যায়ের নারীদের বিভিন্ন প্রশিক্ষণ, ব্যবসা সহায়তা, নারী শিক্ষার্থীদের ভাতা, এবং নারী উদ্যোক্তাদের সহায়তা প্রদান কার্যক্রমের মাধ্যমে নারী উন্নয়নে কাজ করছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’ এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে বুধবার সকালে নগরভবনে বেলুন উড়িয়ে বর্নাঢ্য র্যালির উদ্বোধন করেন এবং সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু। বর্নাঢ্য র্যালিটি নগরভবন থেকে শুরু হয়ে টাউন হলে এসে সংক্ষিপ্ত আলোচনায় শেষ হয়। মসিকের প্রধান নির্বাহী কর্মকতা মোঃ ইউসুফ আলীর সভাপতিত্বে ও মসিকের জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজিবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি লুচি আক্তারি মহল, মসিকের প্যানেল মেয়র ০৩ সামীমা আক্তার, মসিকের ভারপ্রাপ্ত সচিব অন্নপূর্ণা দেবনাথ,মসিক সিডিসি ফেডারেশনের সভাপতি শামীমা চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন, মসিকের পুরুষ ও নারী কাউন্সিলরবৃন্দ, মসিকের প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, সহকারী সচিব মুহাম্মদ আমিনুল ইসলাম জাহাঙ্গীর, মসিকের প্রশাসনিক কর্মকর্তা কাঞ্চন কুমার নন্দী, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, ময়মনসিংহ জেলা যুব মহিলা লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক স্বপ্না খন্দকার, নারী উদ্যোক্তা সেলিমা আজাদ, আইনুন নাহারসহ অন্যান্য নারী উদ্যোক্তাবৃন্দ প্রমুখ।
প্রতিনিধির নাম 



















