
মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি:
শুভ জন্মদিনে নানা শ্রেনী পেশার অসংখ্য মানুষের শুভেচ্ছা ও ভালোবাসা সিক্ত হলেন
ইতালী প্রবাসী, ঢাকার কৃতি সন্তান, ইতালী বাংলাদেশ কমিউনিটির সুপরিচিত মুখ, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ আসাদুজ্জামান রোকন।
মোঃ আসাদুজ্জামান রোকন জানানঃ সামাজিক যোগাযোগ মাধ্যমে, ফোনে, মেসেজে, দেশ, বিদেশ থেকে যেসব ছোট ভাই, বড় ভাই, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, সহকর্মী, শুভাকাঙ্ক্ষীরা জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ভালোবাসা প্রকাশ করেছেন, সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
সোস্যাল মিডিয়ায় এক বিবৃতিতে তিনি বলেন, মানুষের ভালোবাসার প্রতিদান প্রদান করা যায়না। আপনাদের ভালোবাসায় আমি অভিভূত। এই যে অমূল্য ভালোবাসা। এই সম্মান, ভালোবাসা অর্থবিত্ত দিয়ে অর্জন করা যায়না। আপনাদের ভালোবাসা বারবার আমায় আরো বেশি উদারচিন্তার অধিকারী ও বৃহৎ মনের মানুষ হতে অনুপ্রেরণা জাগায়। এসময় তিনি তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় সকলের কাছে দোয়া ও প্রার্থনা কামনা করেন।
এদিকে রোকনের বন্ধুবর ঢাকা বিভাগ সমিতি ইতালির সাধারণ সম্পাদক ইমরুল কায়েছ ও গাজীপুর জেলা সমাজ কল্যাণ সমিতি ইতালির সাবেক সভাপতি সোহরাব হোসেন সরকার, সোশ্যাল মিডিয়ায় তার জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তারা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বলেন আগামী দিনে সামাজিক কর্মকাণ্ডে আরও অগ্রণী ভূমিকা পালন করে প্রবাসীদের উন্নয়নে ও সহযোগিতায় কাজ করে যাওয়ার আহ্বান করেন।
