ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

খুলনার কয়রায় বেপরোয়া গতিতে চলছে ট্রলি, প্রাণ গেল চালকের

শাহাজাহান বাদশা,পাইকগাছা খুলনা

 খুলনার কয়রা উপজেলায়  ফিটনেস বিহীন ট্রলি বেপরোয়া চলাচলের কারণে সড়ক দূর্ঘটনা বাড়ছে। আইন প্রয়োগকারী সংস্থা এদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেওয়ায় বেড়েই চলেছে সড়ক দূর্ঘটনা।  উপজেলায় সব মিলিয়ে প্রায় শতাধিক ফিটনেস বিহীন ট্রলি রয়েছে। প্রতিটি ইট ভাটার ইট নিয়ে কয়রা উপজেলার  বিভিন্ন এলাকায় বেপরোয়া ভাবে চলছে ইট ভাটার ট্রলিগুলো। পাইকগাছার বিভিন্ন ইটভাটা থেকে ট্রলিতে  ইট বোঝাই করে কয়রার বিভিন্ন এলাকায় পৌছে দিচ্ছে ।  কয়রা উপজেলায়  ট্রলিগুলি এমন গতিতে চলে তাতে কেউ বাঁধাও দেন না। এ কারণে দূর্ঘটনা দিন দিন বেড়েই চলেছে।  বছরে ট্রলি দূর্ঘটনায় বহু মানুষ আহত হয়েছে, হয়েছে নিহত শুধুমাত্র ট্রলি দূর্ঘটনায়।তারই ধারাবাহিকতায় খুলনার কয়রা উপজেলার অন্তাবুনিয়া গ্রামে প্রান গেল ট্রলি চালকের। বুধ বিকালে পাইকগাছার চাঁদ শফির ইটভাটা থেকে ট্রলিতে  ইট বোঝাই  করে কয়রায় পৌঁছে দেওয়ার জন্য  রওনা দেন সাতক্ষীরার বড়দল গ্রামের আজিজুলের দুই ছেলে আশরাফুল ও শরীফুল।  পথিমধ্যে আন্তাবুনিয়া গ্রামের কমান্ডার বীরমুক্তিষোদ্ধা শহীদ রেজাউল করিম এর সমাধির সামনে তার ট্রলির বডি ভেংগে রাস্তার পাশে খাদে পড়ে তাতে চাপা পড়ে মারা যায় আশরাফুল  এবং তার ভাই আহত হয়ে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।  কয়রায় দূর্ঘটনা রোধে ফিটনেস বিহিন যানবাহন ও ট্টলি চলাচল বন্ধ করার জন্য এ ব্যাপারে অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন বিভিন্ন মহল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

খুলনার কয়রায় বেপরোয়া গতিতে চলছে ট্রলি, প্রাণ গেল চালকের

০৬:৫৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩