ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

রামপালে জাতীয় ভোটার দিবস উদযাপন

 রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ

বাগেরহাটের রামপালে ৫ম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে রামপাল উপজেলা নির্বাচন অফিস ব্যাপক কর্মসূচি গ্রহণ করে। ২ মার্চ বৃহস্পতিবার সকাল ১০.০০ টায় এক বর্ণাঢ্য র ্যালীর আয়োজন করা হয়। র ্যালীউত্তর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম’র সভাপতিত্বে ও প্রভাষক শেখ শাহ নেওয়াজ’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার (এম.পি)। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রামপাল উপজেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুস সাত্তার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আঃ রউফ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ হোসনেয়ারা মিলি, রামপাল থানার ওসি মোঃ সামছুদ্দীন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ সালাউদ্দিন দিপু, বাগেরহাট জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শেখ মনির আহমেদ প্রিন্সসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও কর্মচারী ও সুধীজন উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথি কয়েকজন নতুন ভোটারের হাতে তাদের জাতীয় পরিচয়পত্র তুলে দেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

রামপালে জাতীয় ভোটার দিবস উদযাপন

০৬:৫৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩